1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

সৌদি আরবে হাসপাতালে চিকিৎসাধীন ২৬ হাজি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৩১ মে, ২০২৬

সৌদি আরবে হজে গিয়ে অসুস্থ ২৬ হাজি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তারা দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও বাংলাদেশ হজ অফিস ঢাকা।

সূত্র জানায়, হজ চলাকালীন সময় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১৭৬ জন। এছাড়াও ৫০ হাজার ৯৫০ জন হাজি চিকিৎসা কেন্দ্র থেকে ব্যবস্থাপত্র নিয়েছেন। সর্বশেষ মো. হাসানুল বারী (৬৩) নামে এক হাজি মারা গেছেন। তার বাড়ি মাগুরা জেলায়।

এখন পর্যন্ত ৩৭ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ১৩। মারা যাওয়া হাজিদের মধ্যে মক্কায় ২৭ জন, মদিনায় ১০ জন মারা গেছেন। 

সৌদি আরব থেকে এ পর্যন্ত ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে ফিরেছেন।

তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন দেশে ফেরেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি ফ্লাইটে ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ৩০০ জন দেশে ফিরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun