1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে ভারত-ভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে গ্রেফতার ২৪ 

সাফ নারী ফুটবল মারগাঁওয়ে কী হয়েছিল বাংলাদেশের ড্রেসিংরুমে, কার ওপর খেপেছেন বাটলার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১ জুন, ২০২৬

ভারতের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ রানার্সআপ হয়েছে বাংলাদেশ দল। গত রাতে ম্যাচ শেষে গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে মুখ ভার করে বের হয়েছেন ফুটবলাররা। তার আগে বাংলাদেশ দলের ড্রেসিংরুম ছিল চরম উত্তপ্ত।

ম্যাচ শেষে বেশ কয়েকজন ফুটবলারের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন কোচ পিটার বাটলার। তাঁদের অন্যতম মনিকা চাকমা ও তহুরা খাতুন।

দলীয় সূত্র জানিয়েছে, কোচের কাঠগড়ায় সবচেয়ে বড় ‘অপরাধী’ মিডফিল্ডার মনিকা চাকমা। চোট কাটিয়ে এই ম্যাচে ফিরেছেন তিনি। কিন্তু মাঝমাঠে মারিয়া মান্দার সঙ্গে তাঁর জুটিটা একদমই জমেনি। হতে পারে চোট কাটিয়ে ফিরে মাঠে মানিয়ে নিতে পারেননি মালদ্বীপ ম্যাচে না খেলা মনিকা।

বারবার মনিকা পজিশন ছেড়ে ওপরে-নিচে ওঠানামা করায় মাঝমাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় ভারতের হাতে। মনিকার এলোমেলো ফুটবলের সুযোগ নিয়ে ভারত একের পর এক আক্রমণ সাজিয়েছে। ৬৬ মিনিটে কোচ তাঁকে মাঠ থেকে তুলেও নেন। ম্যাচ শেষে ড্রেসিংরুমে মনিকাকে তাঁর ভুলের কথা মনে করিয়ে দিয়ে বাটলার বলেন, ‘তুমি আরও ভালো করতে পারতে, কিন্তু তোমার অনেক ভুল ছিল। নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারোনি। অথচ তোমার ওপর অনেক আশা ছিল দলের।’

ভারতের বিপক্ষে ম্যাচে পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট কোচ

ভারতের বিপক্ষে ম্যাচে পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট কোচবাফুফে

শুধু মাঠের পারফরম্যান্সই নয়, সংবাদ সম্মেলনে বাংলাদেশি খেলোয়াড়দের পেশাদারত্ব ও আলসেমি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এই ইংলিশ কোচ। মূলত ৭৭ মিনিটে বদলি নামার আগে তহুরা খাতুনের অলসভাবে হেঁটে হেঁটে ওয়ার্মআপ করতে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ভারতীয় খেলোয়াড়দের মানসিকতার কথা বলতে গেয়ে কোচ আকারে ইঙ্গিতে টেনেছেন সে প্রসঙ্গও, ‘আপনি যদি একজন ভারতীয় খেলোয়াড়কে ওয়ার্মআপ করতে বলেন, সে মাঠে নামার জন্য উদ্‌গ্রীব হয়ে দৌড়ে যাবে। কিন্তু আমাদের কিছু খেলোয়াড়কে বললে তারা হেঁটে হেঁটে যায় এবং সময়মতো ওয়ার্মআপ এলাকায় পৌঁছায় না।’

খেলোয়াড়দের পেশাদারত্বের অভাব আর মাঠের ভুলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া না গেলেও সেমিফাইনালের আগে হাল ছাড়ছেন না কোচ। ৩ জুন নেপালের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ নিয়ে আশাবাদী বাটলার বলেন, ‘সেমিফাইনাল একটি নতুন দিন। বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে।’

বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার

বাংলাদেশ দলের কোচ পিটার বাটলারএএফপি

ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর ফুটবলারদের মানসিক ধাক্কা কাটিয়ে ওঠার সুযোগ দিচ্ছেন কোচ পিটার বাটলার। আজ তাই বাংলাদেশ দলের কোনো অন-ফিল্ড অনুশীলন সেশন রাখা হয়নি। সাধারণত ম্যাচের পরদিন অনেক সময়ই মাঠে অনুশীলন থাকে না, তবে এবার কৌশলগত কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন কোচ।

ভারতের বিপক্ষে বড় হারের পর দলের ভেতরের থমথমে ও বিপর্যস্ত মানসিক অবস্থা কাটিয়ে উঠতেই আজ ফুটবলারদের বিশ্রামে রেখেছেন পিটার বাটলার, যাতে সেমিফাইনালের আগে খেলোয়াড়েরা মানসিকভাবে পুরোপুরি সতেজ হয়ে উঠতে পারেন। তবে সেমিফাইনাল যে সহজ হবে না, তা বাংলাদেশের গতকালের খেলা দেখেই পরিষ্কার বোঝা গেছে। বলা যায়, অনেকটা খাদের কিনারে দাঁড়িয়ে এখন বাটলার ও তাঁর দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun