1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ভর্তি ১৮৫১ তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার প্রথম শ্রেণীর ক্রিকেটে শুভাগত হোমের ৭ হাজার রান ও সিআইডির অর্থপাচার মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ১৯ হাজার যাত্রী ভোগান্তিতে ইশরাক: জমি দখল বা চাঁদাবাজি নয়, মাদক নির্মূলে গিয়েছিলাম হুমায়ুন কবির -: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গাজীপুরে মহাষ্টমীর রাতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, নিশ্চিদ্র নিরাপত্তার নির্দেশ মাহবুবুল খালিদের কথায় আসিফ আকবরের নতুন রোমান্টিক গান মন ভালো রাখতে ২০-৩০ সেকেন্ডের সহজ অভ্যাস

প্রথম শ্রেণীর ক্রিকেটে শুভাগত হোমের ৭ হাজার রান ও

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

প্রথম শ্রেণীর ক্রিকেটে ইতিহাস গড়েছেন ৩৯ বছর বয়সী অলরাউন্ডার শুভাগত হোম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ৭ হাজার রান এবং ৩০০ উইকেটের অলরাউন্ড ডাবল পূর্ণ করেছেন তিনি। তার অনন্য রেকর্ডের দিনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট ও বলে উজ্জ্বল ভূমিকা রেখেছেন নাইম আহমেদ, সাব্বির রহমান এবং আকবর আলীর মতো ক্রিকেটাররা। জাতীয় লিগ টি-টোয়েন্টি / জিসান-আরিফুলের তাণ্ডবের ম্যাচে শেষ বলে ছক্কায় নায়ক শুভাগত।

কক্সবাজারে ঢাকা বিভাগের বিপক্ষে ময়মনসিংহ বিভাগের হয়ে এনসিএলের দ্বিতীয় দিনে এই অনন্য কীর্তি গড়েছেন শুভাগত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৭০ রানে পৌঁছানোর সঙ্গেই তিনি স্পর্শ করেন ৭ হাজার রান ও ৩০০ উইকেটের ঐতিহাসিক মাইলফলক।

দিনের শুরুতে ৪ উইকেটে ২২৬ রান নিয়ে খেলতে নামে ময়মনসিংহ।

তবে প্রথম চার ওভারেই তারা হারায় রিজান হোসেন (৪৪), সেঞ্চুরিয়ান মাহফিজুল ইসলাম রবিন (১১৬) ও আবু হায়দার রনিকে (৪)।

২৩২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পর দলের হাল ধরেন শুভাগত ও অধিনায়ক রাকিবুল হাসান (৬১)। অষ্টম উইকেটে তারা ১২৮ রানের চমৎকার একটি জুটি গড়ে দলকে ৩৮৭ রানের শক্ত অবস্থানে পৌঁছে দেন। শুভাগত ১২৬ বলে ৭১ রান উপহার দেন। ঢাকার বোলারদের মধ্যে আমিনুল ইসলাম বিপ্লব ৭৮ রানে ৪টি এবং সুমন খান ৫৪ রানে ৩টি উইকেট তুলে নেন।

জবাবে প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে ঢাকা বিভাগ ৩ উইকেটে ১২০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। দলের হয়ে মোহাম্মদ নাইম ৯২ বলে ৬৪ রানে অপরাজিত আছেন, তবে ঢাকা এখনো ময়মনসিংহের চেয়ে ২৬৭ রানে পিছিয়ে।

জাতীয় ক্রিকেট লিগের অন্যান্য ম্যাচের খবর

  • রাজশাহী বনাম বরিশালরাজশাহীতে নাইম আহমেদের প্রথম ফার্স্ট-ক্লাস সেঞ্চুরি ছিল দিনের মূল আকর্ষণ। তার অপরাজিত ১৭৬ রান (২৩৩ বল, ২৫ চার), সাব্বির রহমানের ৮৬ রান এবং এস এম মেহেরব হাসানের অপরাজিত ৫৭ রানের উপর ভর করে ৫ উইকেটে ৪২৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে রাজশাহী বিভাগ। নাইম চতুর্থ উইকেটে সাব্বিরের সাথে ১৫২ এবং ষষ্ঠ উইকেটে মেহেরবের সাথে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গেন। বরিশালের প্রথম ইনিংসের ২২৯ রানের জবাবে রাজশাহী ইতোমধ্যে ১৯৫ রানের বড় লিড পেয়েছে।
  • সিলেট বনাম রংপুরচট্টগ্রামে রংপুর বিভাগকে প্রথম ইনিংসে ২০৬ রানে অলআউট করে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩৪ রান সংগ্রহ করে ৭ রানের লিড নিয়েছে সিলেট বিভাগ। রংপুরের আকবর আলী ৭৪ ও মিম মোসাদ্দেক ৫৯ রান করলেও শেষ ৭ রানে ৪ উইকেট হারিয়ে ধসে পড়ে তাদের ইনিংস। সিলেটের অফ-স্পিনার নাইম আহমেদ ৩৩ রানে ৪টি ও নাসুম আহমেদ ৩টি উইকেট নেন।
  • খুলনা বনাম চট্টগ্রামসিলেটে চট্টগ্রাম বিভাগের বিরুদ্ধে ১১২ রানের শক্ত লিডে আছে খুলনা বিভাগ। চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে ২৫০ রানে অলআউট হলে খুলনা ৪৯ রানের লিড পায়। এরপর দ্বিতীয় ইনিংসে আফিফ হোসেনের অপরাজিত ৫৮ এবং এনামুল হক বিজয়ের ৫৩ রানের ওপর ভর করে ৬ উইকেটে ১৬১ রান নিয়ে দিন শেষ করে খুলনা।

গুরুত্বপূর্ণ তথ্য

  • স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি: প্রধানমন্ত্রী।
  • জেল-জরিমানার পরও সীতাকুণ্ডে রিসোর্ট নির্মাণে কাটা হচ্ছে পাহাড়।
  • ফ্রান্সে সহিংস বিক্ষোভ, আংশিক কারফিউ জারির নির্দেশ প্রধানমন্ত্রীর।
  • কীভাবে ঘুরে দাঁড়াতে হয় তা আমাদের জানা আছে: সিমন্স।
  • হারিয়ে ২৩২ রানে ৭ উইকেটে পরিণত হয়েছিল। সেখান থেকে অষ্টম উইকেটে অধিনায়ক রাকিবুল হাসানের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun