1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সৌদির নিরাপত্তায় সামরিক সহায়তার আশ্বাস মিসরের দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ভর্তি ১৮৫১ তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার প্রথম শ্রেণীর ক্রিকেটে শুভাগত হোমের ৭ হাজার রান ও সিআইডির অর্থপাচার মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ১৯ হাজার যাত্রী ভোগান্তিতে ইশরাক: জমি দখল বা চাঁদাবাজি নয়, মাদক নির্মূলে গিয়েছিলাম হুমায়ুন কবির -: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গাজীপুরে মহাষ্টমীর রাতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, নিশ্চিদ্র নিরাপত্তার নির্দেশ মাহবুবুল খালিদের কথায় আসিফ আকবরের নতুন রোমান্টিক গান

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ভর্তি ১৮৫১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৮৫১ জন ডেঙ্গু রোগী। সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সদ্য প্রাণ হারানো ৪ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৬৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ২৫৩, রাজশাহীতে ২৩৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১, চট্টগ্রামে ২২০, বরিশালে ১৯২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৮, রংপুরে ৯৩ এবং ময়মনসিংহ বিভাগে ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৩৫২ জন। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun