1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ভর্তি ১৮৫১ তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার প্রথম শ্রেণীর ক্রিকেটে শুভাগত হোমের ৭ হাজার রান ও সিআইডির অর্থপাচার মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ১৯ হাজার যাত্রী ভোগান্তিতে ইশরাক: জমি দখল বা চাঁদাবাজি নয়, মাদক নির্মূলে গিয়েছিলাম হুমায়ুন কবির -: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গাজীপুরে মহাষ্টমীর রাতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, নিশ্চিদ্র নিরাপত্তার নির্দেশ মাহবুবুল খালিদের কথায় আসিফ আকবরের নতুন রোমান্টিক গান মন ভালো রাখতে ২০-৩০ সেকেন্ডের সহজ অভ্যাস

তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক—সোনালী, জনতা ও রূপালীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)-র চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করেছে সরকার। অব্যাহতি পাওয়া তিন কর্মকর্তা হলেন সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক তিনটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিদ্ধান্তটি নিশ্চিত করেছে। একই সঙ্গে তিন ব্যাংকের পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় থেকে জনতা ও রূপালী ব্যাংকের বিষয়ে সরকারের সম্মতির কথা জানানো হয়। পর্ষদকে পাঠানো চিঠিতে প্রচলিত আইন ও চুক্তির শর্ত অনুসরণ করে পরবর্তী পদক্ষেপে যাওয়ার নির্দেশনা রয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ অক্টোবর তিন বছরের চুক্তিতে সোনালী ব্যাংকের এমডি হন মো. শওকত আলী খান, যিনি এর আগে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি ছিলেন। একইভাবে কাজী মো. ওয়াহিদুল ইসলামকে তিন বছরের জন্য রূপালী ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হয়েছিল এবং মো. মজিবর রহমান দায়িত্ব পালন করছিলেন জনতা ব্যাংকের এমডি ও সিইও হিসেবে। অবশিষ্ট মেয়াদ বাতিল হওয়ায় এখন পর্ষদ বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun