1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম

ইনজুরির শঙ্কা কাটিয়ে সালিবা ‘ভালো আছেন’, জানালেন দেশ্যম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম বলেছেন, ডিফেন্ডার উইলিয়াম সালিবা পিঠের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে পারেন- এমন খবর প্রকাশিত হলেও তিনি এখন “ভালো আছেন”।

গত সপ্তাহান্তে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পরাজয়ের পর মঙ্গলবার প্যারিসের বাইরে ফ্রান্স দলের বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি শিবিরে সতীর্থদের সঙ্গে যোগ দেন আর্সেনালের সালিবা।

আজ ঘরের মাঠে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ আইভরি কোস্ট। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশ্যম সালিবার খেলার সময় সীমিত রাখতে পারেন।

দেশ্যম বলেন, “উইলিয়াম ভালো আছে এবং তাকে সঠিকভাবে পরিচালনা করা হবে। যদি আগামীকাল তার খেলার প্রয়োজন হতো, তাহলে সে খেলত।”

বিশ্বকাপের পর কোচের পদ ছাড়বেন বলে আগেই ঘোষণা দিয়েছেন দেশ্যম। তিনি জানান, আসন্ন প্রীতি ম্যাচগুলোতে তিনি দলে রদবদল করবেন। আগামী সোমবার লিলিতে ফ্রান্সের আরেক প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ড।

দলে থাকা পিএসজির পাঁচ খেলোয়াড়েরর মধ্যে ওসমানে ডেম্বেলে ও ডিসায়ার ডুয়েকে বিশেষভাবে পর্যবেক্ষণে রাখবেন দেশ্যম। বুদাপেস্টে শনিবারের জয়ের পর তাদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে দেখা হচ্ছে।

দেশ্যম বলেন, “চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়া ছয়জন খেলোয়াড়কে আমি সতর্কভাবে পরিচালনা করব, বিশেষ করে যারা শুরু থেকে খেলেছে। সামনে যা আসছে, তা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত।”

এদিকে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে সম্পর্কে দেশ্যম বলেন, তিনি শারীরিক ও মানসিক- দুই দিক থেকেই দারুণ অবস্থায় আছেন, যদিও রিয়াল মাদ্রিদেও হয়ে তিনি একটি অস্থির মৌসুম পার করেছেন।

২৭ বছর বয়সী এমবাপ্পে স্প্যানিশ ক্লাবটির হযয়ে গত দুই মৌসুমে প্রচুর গোল করলেও এখনও কোনও বড় শিরোপা জিততে পারেননি।

মৌসুমের শেষ দিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে থাকার কারনে ছুটিতে যাওয়ায় এমবাপ্পের যথাযথ প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠেছিল।

এ বিষয়ে দেশ্যম বলেন, “ক্লাব পর্যায়ে যা ঘটেছে, তা ক্লাবের বিষয়। এটা জাতীয় দল। দলের সঙ্গে এবং যারা প্রথম অনুশীলনগুলোতে ছিল, তাদের সঙ্গে সে কঠোর পরিশ্রম করেছে।”

তিনি আরও বলেন, “তার এমন অভিজ্ঞতা আছে যা অন্যদের নেই। এটি হবে তার তৃতীয় বিশ্বকাপ। 

একটি বিশ্বকাপ কতটা কঠিন, সে তা ভালোভাবেই জানে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun