1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামের আমজাদের সংগ্রহে ২২টি গ্রামোফোন ও পাঁচ হাজার গানের রেকর্ড বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার: এক নজরে সব অর্জন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি রংপুরের মাছুয়াপাড়ার ঘটনায় পুলিশের তদন্ত ও ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন জামালপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪, আহত ১৫ নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, উদ্ধার অভিযানে চ্যালেঞ্জ পাবনা জেলা জাসাস আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বিএনপির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিরসনে একমত কাতার ও তুরস্ক, জোরদার হচ্ছে কূটনৈতিক তৎপরতা

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় প্যারামেডিক নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় এক প্যারামেডিক নিহত হয়েছেন। 

বুধবার রাতে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

এনএনএ জানায়, ২৪ ঘণ্টারও কম সময়ে প্যারামেডিক ও স্বাস্থ্যসেবা স্থাপনাগুলোর ওপর এটি ছিল চতুর্থ হামলা। ইসরাইলি বাহিনী নাবাতিয়েহ জেলার জিবদিন শহরে ইসলামিক হেলথ কমিটির একটি অ্যাম্বুলেন্স দলের ওপর সরাসরি হামলা চালায়। এতে একজন প্যারামেডিক নিহত ও আরেকজন আহত হন। 
ইসলামিক হেলথ কমিটি হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এর আগে বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, পৃথক আরেকটি ইসরাইলি হামলায় দুই প্যারামেডিক নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৩০ জন জরুরি সেবা ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun