1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

যুবকল্যাণ তহবিল আইন, ২০১৬-এর ক্ষমতাবলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার।

এ বিষয়ে গত মঙ্গলবার (২ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব-৩১ অধিশাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এই বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের সচিব (সিনিয়র সচিবসহ) বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

পদাধিকারবলে এই বোর্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন অর্থ বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবরা। এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকও (গ্রেড-১) বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

পুনর্গঠিত এই বোর্ডে সাবেক সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে সরকারের মনোনীত সদস্য করা হয়েছে।

শিক্ষা ও গবেষণা খাত থেকে বোর্ডে স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবুল-আল-মামুন এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালমা বেগম। এছাড়া বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আসনার জালাল খান রুমনকে সরকারের মনোনীত সদস্য করা হয়েছে।

যুবকল্যাণ তহবিল আইন, ২০১৬-এর ধারা ৫(২) অনুযায়ী, সরকারের মনোনীত এই সদস্যদের পদের মেয়াদ হবে দুই বছর।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাসুম আহমেদ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, যুবকল্যাণ তহবিলের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে এই পুনর্গঠিত বোর্ড যুব উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং যুবসমাজের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun