1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নানা গুণের কারিপাতা ২৮ ডলার ব্যয়ে হয়ে গেলেন এনভিডিয়ার প্রধানের মতো কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় ডুবল নৌযান, অল্পের জন্য ১২ যাত্রীর প্রাণরক্ষা সন্তান অপহরণের অভিযোগে দুবাইয়ের শাসকের ভাতিজার স্ত্রী পুলিশি হেফাজতে দৌলতদিয়া ঘাটে আবারও বাস পড়ল নদীতে, চালক ও তাঁর সহকারীকে উদ্ধার ঢাকার আকাশে এই মেঘ এই রোদ, বৃষ্টি হবে কি ভগ্নিপতির চিকিৎসার জন্য যান ভারতে, দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ গেল কুমিল্লার নুরুলের সমুদ্রপৃষ্ঠ এক মিটার উঁচু হলেই বহু জেলা তলাবে; তার পরও বসে থাকবে বাংলাদেশ! ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩ মমতাকে বিধানসভায় নিতে প্রস্তাব হুমায়ুন কবীরের

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৫ জুন, ২০২৬

দীর্ঘ সাত বছর পর আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের আমন্ত্রণে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ৮ ও ৯ জুন গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া (উত্তর কোরিয়া) সফর করবেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীন উত্তর কোরিয়ার অন্যতম প্রধান কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থক দেশ। বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর একটি উত্তর কোরিয়া বর্তমানে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এ পরিস্থিতিতে বেইজিংকে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্রদের অন্যতম হিসেবে বিবেচনা করা হয়।

দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও চীনা প্রেসিডেন্টদের উত্তর কোরিয়া সফর তুলনামূলকভাবে বিরল।

সি চিনপিং সর্বশেষ ২০১৯ সালে পিয়ংইয়ং সফর করেন। এর আগে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাও ২০০৫ সালে উত্তর কোরিয়া সফর করেছিলেন।

সেপ্টেম্বরে বেইজিংয়ে কিম জং উনের জন্য বিশেষ অভ্যর্থনার আয়োজন করেন সি চিনপিং। ওই অনুষ্ঠানে তিনি কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানান।

এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-ও সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun