1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র, ক্ষুব্ধ রোগীরা সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার দিন শেষ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনপন্থি আন্দোলনে যুক্ত থাকায় ৮৪ বছর বয়সী ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান সুপেয় পানির তীব্র সংকটে ইসরায়েল: ৭৮ বছরের ইতিহাসে প্রথমবার বন্ধ শোধনাগার চট্টগ্রামে নিরাপদ পানি নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব: অর্থমন্ত্রী আমির খসরু নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫ হাজারের বেশি কাতারে অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণে কঠোর আইনি ব্যবস্থা ও জেল-জরিমানা হরমুজ প্রণালিতে সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে রাজপথের হুমকির চেয়ে সংসদে পরামর্শের আহ্বান রিজভীর ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারপ্রধান জর্জিয়া মেলোনি, ভাঙলেন বারলুসকোনির রেকর্ড

জবিতে স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৭ জুন, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের আয়োজনে, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনায় অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ‘৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স’-এর সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কোর্সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫১ জন রোভার সদস্য প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নেতৃত্বগুণের বিকাশ, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া, দায়িত্ববোধ জাগ্রত করা এবং কর্তব্য পালনে দৃঢ়প্রত্যয়ী হওয়ার শিক্ষা ও প্রেরণা লাভ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, মানবসেবার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে আদর্শ রোভার স্কাউটরা ধারণ ও চর্চা করে, তা সমাজে আলোকিত মানুষ গঠনের অন্যতম কার্যকর মাধ্যম। তিনি বলেন, রোভার স্কাউটিংয়ের মাধ্যমে তরুণদের মধ্যে দেশপ্রেম, আত্মউন্নয়ন, দায়িত্ববোধ এবং সামাজিক কল্যাণে কাজ করার মানসিকতা বিকশিত হয়, যা একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মিন্টু আলী বিশ্বাস।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আরএসএল সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুস সালাম এবং সাদিয়া আখতারসহ সংশ্লিষ্ট শিক্ষক, প্রশিক্ষক ও রোভার সদস্যরা।

কোর্স লিডার নাজমুল কবির পলাশ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন রোভার মো. কামরুল হাসান এবং রোভার প্রভা দাস।

অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে আয়োজিত এ বেসিক কোর্সে ১০ জন প্রশিক্ষক, ৫১ জন প্রশিক্ষণার্থী এবং ১০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং সেবামূলক কর্মকা-ে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun