1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
ডিজিটাল সুরক্ষা ও বাজার প্রতিযোগিতা নিশ্চিতে নতুন আইনের খসড়া অনুমোদন কাতারের দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত: তেহরানের দাবি সিরাজগঞ্জ আদালতে হাজতখানা থেকে লাফিয়ে পালানোর ঘটনায় চাঞ্চল্য ওয়াসিম আকরামের শিষ্য ইরফান পাঠান এখন পাকিস্তানকে নিয়ে কেন এত সরব? ৫ সেপ্টেম্বরের লংমার্চ: গাড়ির সংখ্যা কমিয়ে ১ হাজারে নামাল ১১ দলীয় ঐক্য যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিভ্রান্তি: যা জানা জরুরি সেপ্টেম্বর ২০২৬: কাতারে কনসার্ট, খেলাধুলা ও বর্ণিল উৎসবের জোয়ার সরকারি কর্ম কমিশনের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া সোশ্যাল মিডিয়ায় গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

ইসরাইলে পৃথক বন্দুক হামলায় হতাহত ৫

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৭ জুন, ২০২৬

ইসরাইলে রোববার পৃথক সন্দেহভাজন বন্দুক হামলায় একজন নিহত ও চার জন আহত হয়েছে। দেশটির উদ্ধারকর্মী সংস্থা ও সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, পশ্চিম তীরের কাছাকাছি তজুর নাতান এলাকার কাছে প্রায় ৩০ বছর বয়সী গুলিবিদ্ধ এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। 

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

একই স্থানে আরও একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংস্থাটি জানায়, কোকাভ ইয়াইর শহরের কাছে একটি পেট্রোল স্টেশনে পৃথক আরেকটি বন্দুক হামলায় আহত ৫০ বছর ও ৩০ বছর বয়সী দুই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ছাড়া তজুর ইৎজহাক এলাকায় ৩০ বছরের কাছাকাছি বয়সী এক ব্যক্তির হাতে গুলির আঘাতের চিকিৎসাও দেওয়া হয়েছে বলে জানিয়েছে এমডিএ।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, একাধিক বন্দুক হামলার খবর পাওয়ার পর সা’লিত ও তজুর ইৎজহাক এলাকায় সেনা সদস্যদের পাঠানো হয়েছে।

অন্যদিকে পুলিশ জানায়, কোকাভ ইয়াইরের প্রবেশমুখে বন্দুক হামলার ঘটনার পর, তল্লাশি চালিয়ে হামলায় জড়িত সন্দেহভাজন একটি গাড়ি শনাক্ত করা হয়েছে। 

একই সঙ্গে হামলার জন্য দায়ী বলে ধারণা করা ব্যক্তিকে নিষ্ক্রিয় করা হয়েছে।

তবে ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত একজন হামলাকারী এখনও পলাতক রয়েছে। তাকে ধরতে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun