1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
প্রিয়জন হারানোর শোক ও পিটিএসডির অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন কেট বেকিনসেল নেপালে বন্যা ও হিমবাহ ধস: দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো নিয়ে সংকটে জাতিসংঘ ডিজিটাল সুরক্ষা ও বাজার প্রতিযোগিতা নিশ্চিতে নতুন আইনের খসড়া অনুমোদন কাতারের দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত: তেহরানের দাবি সিরাজগঞ্জ আদালতে হাজতখানা থেকে লাফিয়ে পালানোর ঘটনায় চাঞ্চল্য ওয়াসিম আকরামের শিষ্য ইরফান পাঠান এখন পাকিস্তানকে নিয়ে কেন এত সরব? ৫ সেপ্টেম্বরের লংমার্চ: গাড়ির সংখ্যা কমিয়ে ১ হাজারে নামাল ১১ দলীয় ঐক্য যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিভ্রান্তি: যা জানা জরুরি সেপ্টেম্বর ২০২৬: কাতারে কনসার্ট, খেলাধুলা ও বর্ণিল উৎসবের জোয়ার

ডোমিনিকান প্রজাতন্ত্রে ব্যক্তিগত জেট বিধ্বস্ত, ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৮ জুন, ২০২৬

ডোমিনিকান প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়ে এটির পাইলট ও সহ-পাইলটের মৃত্যু হয়েছে। 

রোববার ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বিমানটি বেসবল কিংবদন্তি ইয়াদিয়ার মলিনার জন্য ভাড়া করা হয়েছিল বলে কর্তৃপক্ষ ও সাবেক এই খেলোয়াড় জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লা রোমানা ইন্টারন্যাশনাল এয়রিপোর্টের রানওয়েতে বিশাল ধোঁয়ার কু-লী উঠছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের গাড়ি থেকে পানি ছিটানো হচ্ছে।

সান্তো ডোমিনিগো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ডোমিনিকান সিভিল এভিয়েশন ইনস্টিটিউট জানায়, পাইলট ও সহ-পাইলট দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বিমানে কোনো যাত্রী ছিলেন না।

বিবৃতিতে আরও বলা হয়, বিমানটি লা রোমানার প্রায় ১৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে থাকা অবস্থায় জরুরি পরিস্থিতির ঘোষণা দেয়। পরে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় এটি বিধ্বস্ত হয়।

কর্তৃপক্ষ জানায়, সর্বোচ্চ ১৮ জন যাত্রী বহনে সক্ষম গালফস্ট্রিম জি-২০০ মডেলের জেটটির দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

মোলিনা ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘পাইলটদের ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা।’

পোস্টটির সঙ্গে তিনি বিমানটির জরুরি অবতরণের চেষ্টা এবং পরে আগুনে জ্বলে ওঠার একটি ভিডিও শেয়ার করেন।

মোলিনাকে মেজর লিগ বেসবলের ইতিহাসের অন্যতম সেরা রক্ষণাত্মক ক্যাচার হিসেবে বিবেচনা করা হয়। ২০০৪ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্যারিয়ারে তিনি সেন্ট লুইস কার্ডিনালস-এর হয়ে দুটি ওয়ার্ল্ড সিরিজ শিরোপা জিতেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun