1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কাতারে লাইসেন্স বাতিলসহ রিক্রুটমেন্ট এজেন্সি বন্ধের নির্দেশ আওয়ামী লীগ ও গুপ্ত দল যৌথ চক্রান্ত করছে: রিজভী ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার ঐতিহাসিক ৪৩০ রান তাড়ার রেকর্ড খুলনায় তরুণীর ওপর হামলা: মাদক বিরোধের সূত্র খুঁজছে পুলিশ নিরাপত্তা সতর্কতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সাভারে মাদ্রাসাছাত্রী নির্যাতনের ঘটনায় শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার সংঘাত মোকাবিলায় আগের চেয়ে প্রস্তুত ইরান: আইআরজিসি প্রধান আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন টাইফুন চাম্পি: তাইওয়ান ও জাপানে দুই শতাধিক ফ্লাইট বাতিল ২০২৭ সালের খসড়া বাজেট অনুমোদন দিল কাতার মন্ত্রিসভা

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক, ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ভারতের কানপুর দেহাতের আকবরপুর এলাকায় স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক। রোববার(৭ জুন) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, শ্বশুরবাড়ি যাতায়াত করতে করতেই শাশুড়ির প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করেছিলেন ওই যুবক। শাশুড়িরও এই সম্পর্কে কোনো আপত্তি ছিল না। পরে নিন্দা, পরিবারের মতামত, সমাজ-সমালোচনা কোনো কিছুর পরোয়া না করে আদালতে গিয়ে বিয়ে করেন তারা।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ওই যুবক ও তার প্রাক্তন শাশুড়ি মালাবদল করে হাতে আইনি কাগজ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আদালতে। এ সময় তারা তাদের বিয়ের কাগজপত্র হাতে নেটিজেনদের কাছে তাদের সম্পর্ক মেনে নেওয়ার জন্য আবেদন করেন।

জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি ‘দ্য তত্ত্ব’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর কয়েক ঘণ্টার মধ্যেই কয়েক লাখো বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে প্রচুর মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

এদিকে এ ঘটনাকে ঘিরে আলোচনা বাড়লেও, এখনও কোনো পুলিশি অভিযোগ করা হয়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun