পারস্য উপসাগরের ভূরাজনৈতিক ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে যেকোনো সংঘাত বা সামরিক পদক্ষেপ মোকাবিলায় ইরান আগের চেয়ে অনেক বেশি প্রস্তুতি নিয়ে রেখেছে বলে স্পষ্ট হুশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমাদ ভাহিদি।
প্রতিরক্ষা ব্যবস্থার ধারাবাহিক উন্নতির কথা তুলে ধরে আইআরজিসি প্রধান দাবি করেন, মার্কিন বাহিনীর বিরুদ্ধে সরাসরি ও সমকক্ষ যুদ্ধ চালানোর মতো সক্ষমতা তেহরান অর্জন করেছে। দেশের প্রতিরক্ষা বহরে বর্তমানে এমন সব সর্বাধুনিক সামরিক সরঞ্জাম ও শক্তিশালী অস্ত্র যুক্ত রয়েছে, যা যেকোনো বড় ধরনের হামলা প্রতিহত করতে পুরোপুরি সক্ষম।