1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নিরাপত্তা সতর্কতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সাভারে মাদ্রাসাছাত্রী নির্যাতনের ঘটনায় শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার সংঘাত মোকাবিলায় আগের চেয়ে প্রস্তুত ইরান: আইআরজিসি প্রধান আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন টাইফুন চাম্পি: তাইওয়ান ও জাপানে দুই শতাধিক ফ্লাইট বাতিল ২০২৭ সালের খসড়া বাজেট অনুমোদন দিল কাতার মন্ত্রিসভা সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হচ্ছে, মন্তব্য স্পিকার হাফিজের প্রধানমন্ত্রীর জাপান সফরে নেই রাষ্ট্রদূত দাউদ আলী জামায়াত এখন মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক: এটিএম মা’ছুম মাগুরায় ক্রীড়া সংস্থার কার্যক্রমে স্থবিরতা, হতাশ ক্রীড়াবিদ ও সংগঠকেরা

সাভারে মাদ্রাসাছাত্রী নির্যাতনের ঘটনায় শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ঢাকার সাভারের একটি মহিলা মাদ্রাসার ১৩ বছর বয়সী এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গতকাল বুধবার সকালে মাদ্রাসার ভেতরেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। এই ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে বুধবার রাতে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি মাদ্রাসার দ্বিতীয় তলার একটি কক্ষে অন্য ছাত্রীদের সঙ্গে থাকত। ওই মাদ্রাসার প্রধান শিক্ষক (৫০) ও তাঁর স্ত্রী (৪০) মাদ্রাসারই অন্য একটি ফ্ল্যাটে বসবাস করেন। বুধবার সকাল ১০টার দিকে জুতা আনতে নিচতলায় যাওয়ার সময় শিক্ষক শিশুটিকে একটি কক্ষে নিয়ে মুখ চেপে ধরে নির্যাতন চালান। পরে ভুক্তভোগী শিশুটি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তাকে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে মাদ্রাসার বাবুর্চি সেখানে এলে শিক্ষক ও তাঁর স্ত্রী দ্রুত দ্বিতীয় তলায় চলে যান।

মাদ্রাসা থেকে বাড়িতে ফেরার পর শিশুটি কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যরা ঘটনার বিস্তারিত জানতে পারেন। এরপর স্থানীয়দের সহায়তায় স্বজনেরা মাদ্রাসায় গিয়ে শিক্ষকের স্ত্রীকে আটক করেন। তবে এর আগেই প্রধান শিক্ষক কৌশলে পালিয়ে যান। পরে পুলিশের কাছে ওই শিক্ষকের স্ত্রীকে সোপর্দ করা হয় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবারের দায়ের করা মামলায় প্রধান শিক্ষক ও তাঁর স্ত্রীকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রধান শিক্ষককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun