1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

কেনিয়ায় মার্কিন ইবোলা কেন্দ্রকে ঘিরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

কেনিয়ায় নানিউকি শহরে মার্কিন অর্থায়নে নির্মিত একটি ইবোলা কোয়ারেন্টাইন কেন্দ্রের বিরুদ্ধে চলমান বিক্ষোভে মঙ্গলবার কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

মাউন্ট কেনিয়ার পাদদেশে নানিয়ুকি শহরের লাইকিপিয়া বিমান ঘাঁটির কেন্দ্রটিতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি) থেকে আগত মার্কিন নাগরিকদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। ডিআরসি বর্তমানে ইবোলা প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কেনিয়ায় এখন পর্যন্ত ইবোলা রোগের কোনো ঘটনা শনাক্ত হয়নি। তাই অনেক স্থানীয় বাসিন্দা উদ্বিগ্ন যে সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকা ব্যক্তিদের দেশে আনা ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিমানঘাঁটির কাছে কয়েক ডজন লোক জড়ো হয়েছিল। বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের মধ্যে কয়েকজন সুরক্ষা সরঞ্জাম পোশাক পরে ছিলেন এবং ‘ইবোলা’ লেখা একটি কফিনও বহন করতে দেখা গেছে।

এএফপি সাংবাদিকরা জানান, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করেছে এবং বেশ কয়েকজনকে আটক করেছে।

বিক্ষোভকারী জিপ্পোরাহ ওয়াচিরা এএফপি বলেন, ‘আমাদের দেশে এই রোগ নেই। তারা আমাদের দেশে ভাইরাস নিয়ে আসছে।’

কোয়ারেন্টাইনে ৫০টি আইসোলেশন বেড থাকবে এবং এটি মার্কিন কর্মীদের মাধ্যমে পরিচালিত হবে।

এই কোয়ারেন্টাইন প্রকল্পকে ঘিরে এর আগেও গত ১ জুন বিক্ষোভ হয়েছিল। 

মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, ওই বিক্ষোভে দুই জনের মৃত্যু হয়েছে।
তবে তাদের মৃত্যুর সঠিক কারণ এখনো জানান যায়নি।

কেনিয়ার উচ্চ আদালত কেন্দ্রটির নির্মাণে সাময়িক স্থগিতাদেশ দিলে ও স্থানীয় বিরোধিতা সত্ত্বেও সরকার প্রকল্পটিকে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun