1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
হিমালয়ে বিপর্যয়: কেন ঘটল এই ‘হিমালয়ান সুনামি’, আগাম সতর্কতা কি সম্ভব? প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: ভারত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র, ক্ষুব্ধ রোগীরা সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার দিন শেষ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনপন্থি আন্দোলনে যুক্ত থাকায় ৮৪ বছর বয়সী ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান সুপেয় পানির তীব্র সংকটে ইসরায়েল: ৭৮ বছরের ইতিহাসে প্রথমবার বন্ধ শোধনাগার চট্টগ্রামে নিরাপদ পানি নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব: অর্থমন্ত্রী আমির খসরু নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫ হাজারের বেশি কাতারে অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণে কঠোর আইনি ব্যবস্থা ও জেল-জরিমানা হরমুজ প্রণালিতে সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: ভারত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের উচ্চপর্যায় থেকে বারবার বলা হয়েছে যে, উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতি নিশ্চিত হলেই এই সফরটি অনুষ্ঠিত হবে। তবে এই সফর নিয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট বা নতুন তথ্য পাওয়া যায়নি।

গত ৪ সেপ্টেম্বর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর সম্পর্কে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে জানান, এই মুহূর্তে এ বিষয়ে তাদের কাছে নতুন কোনো তথ্য নেই।

অন্যদিকে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার প্রদান এবং তার কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা চলছে। উল্লেখ্য যে, গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দিল্লিতে আয়োজিত একটি প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো নতুন মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun