1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
হিমালয়ে বিপর্যয়: কেন ঘটল এই ‘হিমালয়ান সুনামি’, আগাম সতর্কতা কি সম্ভব? প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: ভারত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র, ক্ষুব্ধ রোগীরা সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার দিন শেষ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনপন্থি আন্দোলনে যুক্ত থাকায় ৮৪ বছর বয়সী ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান সুপেয় পানির তীব্র সংকটে ইসরায়েল: ৭৮ বছরের ইতিহাসে প্রথমবার বন্ধ শোধনাগার চট্টগ্রামে নিরাপদ পানি নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব: অর্থমন্ত্রী আমির খসরু নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫ হাজারের বেশি কাতারে অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণে কঠোর আইনি ব্যবস্থা ও জেল-জরিমানা হরমুজ প্রণালিতে সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার

গ্রুপ-এইচ ’এ চমক দেখাতে চায় উরুগুয়ে ও সৌদি আরব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গ্রুপ-এইচে চমকে দেওয়ার লক্ষ্যে নামার আগে উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা নিজের কর্তৃত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন। দিকে, স্পেনের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারকা উইঙ্গার লামির ইয়ামালের ফিটনেস।

বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, এপ্রিল মাসে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া বার্সেলোনার ইয়ামাল বিশ্বকাপ অভিষেককারী কেপ ভার্দে ও সৌদি আরবের বিপক্ষে স্পেনের প্রথম দুই ম্যাচ মিস করতে পারেন। ১৮ বছর বয়সী ইয়ামালই স্পেনের একমাত্র ইনজুরি দুশ্চিন্তা নন। কোচ লুইস ডি লা ফুয়েন্তের ইউরো ২০২৪ জয়ী দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও মৌসুমজুড়ে চোট সমস্যায় ভুগছেন।

স্পেনের হয়ে দুই বছর আগে জার্মানিতে সাফল্যের সুবাদে ব্যালন ডি’অর জয়ী রড্রি ২০২৪ সালের সেপ্টেম্বরে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর এখনো আগের সেরা ফর্মে ফিরতে পারেননি।

এছাড়া আর্সেনালের মিকেল মোরিনো ও এ্যাথলেটিক বিলবাওয়ের উইঙ্গার নিকো উইলিয়ামসকেও দলে রাখা হয়েছে। যদিও ২০২৬ সালের বেশিরভাগ সময়ই তারা ক্লাবের হয়ে খেলতে পারেননি।

তবুও ‘লা রোহা’ সহজেই নকআউট পর্বে উঠবে বলেই ধারণা করা হচ্ছে। তারা চায় স্পেনের একমাত্র বিশ্বচ্যাম্পিয়ন দলের পথ অনুসরণ করতে- যে দল ২০০৮ সালে ইউরো জয়ের দুই বছর পরে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জিতেছিল।

স্পেনের সাফল্যের সম্ভাবনার জন্য গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ রানার্সআপ হলে শেষ ৩২-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আটলান্টায় নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দেকে সহজ প্রতিপক্ষ বলেই মনে হচ্ছে। তবে পাঁচ লাখেরও কম জনসংখ্যার ছোট দ্বীপদেশটি বাছাইপর্বে ক্যামেরুনকে হারিয়ে চমক দেখিয়েছিল এবং ২০২৩ আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালেও উঠেছিল।

উরুগুয়ে আশা করছে বিয়েলসা খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে পারবেন, যাতে তারা টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় না নেয়। বিয়েলসা এনিয়ে তৃতীয় কোন দেশকে বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন। তবে তার অত্যন্ত কঠোর শৃঙ্খলা ও দাবিদাওয়া শুরুতে ভালো ফল দিলেও পরে দলের ভেতরে অস্বস্তি তৈরি করেছে।

দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজের কড়া সমালোচনার পর বিয়েলসা স্বীকার করেছেন ড্রেসিংরুমে তার কর্তৃত্ব ক্ষতিগ্রস্থ হয়েছে।

অবসর নেওয়া স্ট্রাইকার সুয়ারেজ ও এডিনসন কাভানিকে ছাড়া এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের আশা অনেকটাই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দের ওপর নির্ভর করছে।

অন্যদিকে সৌদি আরবও যুক্তরাষ্ট্রে যাচ্ছে অস্থির পরিস্থিতির মধ্যে। টুর্নামেন্ট শুরুর দুই মাসেরও কম সময় আগে কোচ হার্ভে রেনার্ডকে বরখাস্ত করে তার জায়গায় গিওর্গিওস ডোনিসকে নিয়োগ দেওয়া হয়েছে।

চার বছর আগে কাতারে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য জয় উপহার েিয়ছিলেন রেনার্ড। তবে তাতেও তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশটি গ্রুপ পর্ব পেরোতে পারেনি।

সৌদি প্রো লিগে তারকা খেলোয়াড় আনার পেছনে বিপুল বিনিয়োগ করা হলেও ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশের জাতীয় দলের ফলাফলে তার প্রতিফলন এখনো দেখা যায়নি।

তারা সর্বশেষ চারটি এশিয়ান কাপে শেষ ষোলো পার হতে পারেনি। আর বিশ্বকাপের নকআউট পর্বে শেষবার উঠেছিল ৩২ বছর আগে যুক্তরাষ্টে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun