1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ও ইইউর মধ্যে অংশীদারিত্ব জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর পররাষ্ট্রমন্ত্রীর সফর থেকে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানাল মস্কো উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ মাটির উর্বরতা ফিরিয়ে আনতে হবে : কৃষিমন্ত্রী ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী 

ভোলায় দুগ্ধজাত পণ্যের পুষ্টিগুণ সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

জেলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতে পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ভোলা সদর উপজেলার পূর্ব রহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। 
সরকারের পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) প্রকল্পের আওতাধীন স্থানীয় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ কার্যক্রম বাস্তবায়ন করে।

ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক ডা. অরুণ কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত গুরুত্ব এবং নিরাপদ খাদ্যাভ্যাস বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে পুষ্টি সচেতনতা বাড়াতে কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun