1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
কাতার ও উজবেকিস্তানের মধ্যে পাঁচ বছর মেয়াদী ঐতিহাসিক সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি নেপালে বন্যায় নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার বৃদ্ধা, শোকের আবহে ফিরে এল স্বজন সাভারে প্রাইভেট কার পার্কিং নিয়ে বিরোধে পুলিশের এসআইয়ের মৃত্যু আনোয়ারায় মার্কেট দখল নিয়ে সংঘর্ষ: এনসিপি নেতাসহ আহত ৫ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ, ১৫০ কিমি দূর থেকে আসছে আগ্নেয়গিরির ছাই ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশা নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় জরুরি উদ্যোগ প্রয়োজন কারাবন্দী ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ জানালেন ব্রায়ান লারা ৬ দেশের প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামে ভর্তি শুরু প্রেক্ষাপট: আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন অরাজকতা উসকে দিচ্ছে কি না গুপ্তরা, প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

খুলনায় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

জেলায় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের আওতাধীন খুলনা ও বরিশাল অঞ্চলে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কার্যালয়ের ব্যবস্থাপনায় গতকাল বুধবার নগরীর একটি অভিজাত হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম। প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণে করণীয় বিষয়ে বক্তব্য দেন, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস।

সম্মেলনে মূখ্য আলোচক ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষাও আইসিটি) সিফাত মেহনাজ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। 

শিক্ষক ও প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের খুলনা অঞ্চলের আঞ্চলিক কমিশনার চাঁদ সুলতানা। শুভেচ্ছা বক্তব্য দেন, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ ও বরিশাল অঞ্চলের আঞ্চলিক কমিশনার জাহানারা বেগম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন এর হলদে পাখি কমিশনার বেলা রানী সরকার।

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের খুলনা ও বরিশাল অঞ্চল এর আওতাধীন জেলা- উপজেলা প্রশাসন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিজ্ঞ পাখি (সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাইড শিক্ষক), আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা কমিশনার, স্থানীয় কমিশনার, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্টাফসহ প্রায় ২৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun