1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে : ডিএনসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৪ জুন, ২০২৬

যত বাধা-বিপত্তিই আসুক না কেন, ভালো কাজের ধারাবাহিকতা বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

শনিবার ডিএনসিসির অঞ্চল-৪ এর আওতাধীন ৯ নম্বর ওয়ার্ডের হরিরামপুর সার্বজনীন শ্মশানঘাটে পরিবেশবান্ধব বৈদ্যুতিক মানবদেহ চুল্লি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড যেন না ঘটে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কেউ যাতে দলকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।

তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি-এ কথা শুধু মুখে নয়, কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে। 

আমরা মানুষ, তাই মানুষের পাশে থাকাই আমাদের দায়িত্ব।’

শফিকুল ইসলাম খান বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান-সকল নাগরিক সমানভাবে সেবা ও সুযোগ-সুবিধা পাবেন। কোনো ধরনের সাম্প্রদায়িক বিভেদ নয়, বরং সবাইকে নিয়ে একটি অসাম্প্রদায়িক, মানবিক ও আধুনিক নগরী গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, সবার সমন্বিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, সুন্দর ও সমৃদ্ধ নগর গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রশাসক বলেন, জমে থাকা পানিতেই এডিস মশার বিস্তার ঘটে। তাই সপ্তাহে অন্তত একদিন নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার করার আহ্বান জানান তিনি।

একইসঙ্গে নগরবাসীর প্রতি খাল, ড্রেন ও জলাশয়ে ময়লা-আবর্জনা এবং গৃহস্থালি বর্জ্য না ফেলার অনুরোধ জানান ডিএনসিসি প্রশাসক।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা কাউন্সিলর প্রার্থী হতে চান, তাদেরকে সংশ্লিষ্ট ওয়ার্ডের মানুষের সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। 

জনগণের আস্থা অর্জনকারীরাই দলীয় সমর্থন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

তিনি দলীয় নেতাকর্মীদের ওয়ার্ডভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু প্রতিরোধ এবং অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে হরিরামপুর শ্মশানঘাট কমিটির পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন দাবিকে যৌক্তিক ও অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন প্রশাসক।

অনুষ্ঠানে সংরক্ষিত নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং ফেরদৌসী আহমেদ মিষ্টি বক্তব্য রাখেন। 

তারা পরিবেশবান্ধব হরিরামপুর সার্বজনীন শ্মশানঘাটে বৈদ্যুতিক মানবদেহ চুল্লি স্থাপন প্রকল্প বাস্তবায়নের জন্য ডিএনসিসি প্রশাসককে ধন্যবাদ জানান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান বর্জ্য কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, হরিরামপুর শ্মশানঘাট কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun