1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
নিরাপত্তার আশঙ্কায় সন্তানদের স্কুল বদলালেন প্রিন্স হ্যারি ও মেগান প্রথমবার সিলেট সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম শাহজালালে তল্লাশিতে ২২৩ কার্টন সিগারেট ও মোবাইল ডিসপ্লে জব্দ বোর্ডিং পাস নিয়েও ১০ মাসের শিশুকে বিমানে বাধা ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়িতে পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের যুক্তরাজ্য ছাড়ার ডাক: ওয়েস্টমিনস্টারের সময় ফুরিয়ে আসছে আজকের খেলার খবর ও আন্তর্জাতিক পরিস্থিতির উল্লেখযোগ্য ঘটনাবলী ময়মনসিংহ মেডিকেলে ৬ জনের মৃত্যুর খবরটি সঠিক নয় ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কার নেতা জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক

প্রথমবার সিলেট সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেটে সফর করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সফরের অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) এবং বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।

বিকেলে সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন রাষ্ট্রপতি। নগর ভবনের সামনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ১ হাজার ২০০ জন আমন্ত্রিত অতিথির বসার ব্যবস্থা করেছেন সিটি প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী। এদিকে, রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষে মহানগরীর সাতটি পয়েন্টে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানাবেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আনুষ্ঠানিক সফর শেষে আজ রাতেই আকাশপথে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun