1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ার সঙ্গে ১২০ কোটি ডলারের নতুন মিসাইল চুক্তির পথে ভারত হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও অস্থায়ী নৌপথ তৈরিতে ইরান-কাতার আলোচনা রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমলেও অস্বস্তি কাটছে না নিত্যপণ্যের বাজারে আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলা: স্বৈরাচারমুক্ত হলেও অর্থনৈতিক সংকটে দিশেহারা সাধারণ মানুষ নেপাল-তিব্বত সীমান্তে বন্যা: নিখোঁজ ও উদ্ধার হওয়া নাগরিকদের সর্বশেষ তথ্য নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪৭ ২০২৮ সালের মধ্যে এ৩৮০ উড়োজাহাজ অবসরে পাঠাচ্ছে কান্তাস এয়ারওয়েজ প্রেক্ষাপট: তিক্ততা ভুলে কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইরান চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ীতে তিলে রঞ্জক মেশানোর দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৭ জুন, ২০২৬

রাজবাড়ীতে তিলে রঞ্জক মিশিয়ে লাল তিলকে কালো তিল বানানোর দায়ে ২ ব্যবসায়ীকে ৩ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে ৩ মাস করে কারাদণ্ডাদেশ দেয়া হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসন,বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর এবং জামালপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আবুবকর সিদ্দিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. মো. আশিকুজ্জামান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্মকর্তা, মো. আসিফুর রহমান, দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. পনিরুজ্জামান।

অভিযানকালে আব্দুল হাই বিশ্বাস (৫৫) এবং শহিদুল বিশ্বাস (৬২) নামের দুই অসাধু ব্যবসায়ীকে কৃত্রিম রঞ্জক মিশ্রণ করে লাল তিলকে কালো রং দ্বারা কালো তিলে রূপান্তর করার অপরাধ প্রমাণিত হওয়ায় জরিমানার আদেশ দেয়া হয়।

উল্লেখ, ২ ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে লাল তিল কম দামে কিনে রং মিশিয়ে কালো তিলে রূপান্তর করে বেশি দামে বাজার জাত আসছিলেন।

অপরাধ প্রমাণিত হওয়ায় নিরাপদ খাদ্য আইন- ২০১৩-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক প্রত্যেককে ৩ লক্ষ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অভিযান পরিচালনাকালে ২২ বস্তা রঞ্জক মিশ্রিত ভেজাল কালো তিল এবং ব্যবহৃত রঙের কৌটা জব্দ করা হয়। এবং বিধি মোতাবেক জব্দ ভেজাল তিল নষ্ট করার জন্য নিরাপদ খাদ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য সুনিশ্চিতকরণে জেলা প্রশাসন, অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক। 

তিনি বাসস’কে জানান, রাজবাড়ীতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun