1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু মাদরাসা শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার শাহেদ-সেলিম-সাঈদ সাবেক ভূমিমন্ত্রী ও এমপি’র ফেসবুক পেজের এডমিন গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী চায়না-সাউথ এশিয়া এক্সপোতে বিসিসিসিআই’র ২৩ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশের ইলেকট্রনিকস খাতে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়া চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির নেতৃত্বে প্রথমবারের মতো বাংলাদেশ

ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৭ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের সাথে সাথে ফরিদপুরেও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ১৭ই জুন বুধবার জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদীরদি উচ্চ বিদ্যালয় মাঠে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হেলিন জেরিন খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন খান পলাশ, পুলিশ…সুপার মো. নজরুল ইসলাম, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রকিবুল হাসান এবং সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুসহ আরও অনেকে।

প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করার পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১২০ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এর মাধ্যমে ফরিদপুর জেলায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির যাত্রা শুরু হলো। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রথম পর্যায়ের পর পর্যায়ক্রমে জেলার অন্য সব উপজেলার ইউনিয়নগুলোতেও এই কার্ড বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun