1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার ফ্যাসিস্ট সরকার জনগণের কাছে দায়বদ্ধ ছিল না : খায়রুল কবির খোকন প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন মারা গেছেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : তথ্য প্রতিমন্ত্রী কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের শোক একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বরিশালে খেলাঘরের জেলা সম্মেলন ও শিশু সমাবেশ  শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প পাশ হবে : এ্যানি শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মাদারীপুরের ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

কাতারকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে কানাডার প্রথম জয়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নয় জনের কাতারকে ৬-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে কানাডা। সহ-আয়োজক কানাডার হয়ে হ্যাটট্রিক করেছেন তারকা স্ট্রাইকার জোনাথন ডেভিড।

এছাড়া স্কোরশিটে আরও নাম লিখিয়েছেন কাইল লারিন ও ন্যাথান সালিবা। অন্য গোলটি হয়েছে আত্মঘাতি। 

বি-গ্রুপে শীর্ষে থেকে কানাডার নক আউট পর্বে যেতে হলে শেষ ম্যাচে সুইজারল্যান্ডের সাথে ড্র করলেই চলবে। 

যদিও কানাডার এই উদযাপন ম্যাচ শেষে অনেকটাই বিষাদে পরিণত হয়েছে। ৫১ মিনিটে মিডফিল্ডার ইসমায়েল কোনের গুরুতর ইনজুরি দু:শ্চিন্তায় ফেলেছে স্বাগতিকদের। কাতারের আসিম মাদিবো পিছন থেকে বাজে ভাবে ট্যাকেল করলে মাঠ ছাড়তে বাধ্য হন ইতালিয়ান সিরি-এ লিগ খেলা এই মিডফিল্ডার। ফাউলের পর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। 

ঐ ট্যাকেলের কারণে হলুদ কার্ড পাওয়া মাদিবোকে ভিএআর রিভিউর শেষে লাল কার্ড প্রদান করা হয়। এর আগে প্রথমার্ধে হোমান এল-আমিন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে কাতার ৯ জনের দলে পরিণত হয়। 

আর এই সুযোগটাই পুরোপুরি কাজে লাগিয়েছে কানাডা। ইনজুরিতে মাঠ ছাড়া কোনের স্থানে খেলতে নামা সালিবার কার্লিং ফ্রি-কিকে ৬৪ মিনিটে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০। আরেক বদলী খেলোয়াড় জ্যাকব সাফেলবার্গের এ্যাসিস্টে কানাডা ৫-০ গোলে এগিয়ে যায়। তার জোড়ালো শট ডিফেন্ডার মোহাম্মদ মানাই ক্লিয়ার করতে গেলে নিজেদের জালেই জড়ালে আত্মঘাতি গোলের লজ্জায় ডুবে কাতার। 

এর আগে ১৬ মিনিটে কাইল লারিনের গোলে এগিয়ে গিয়েছিল কানাডা। ডেভিড প্রথমার্ধে দুই গোল করার পর দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে আরও এক গোল করে হ্যাটট্রিক পূরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun