1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার ফ্যাসিস্ট সরকার জনগণের কাছে দায়বদ্ধ ছিল না : খায়রুল কবির খোকন প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন মারা গেছেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : তথ্য প্রতিমন্ত্রী কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের শোক একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বরিশালে খেলাঘরের জেলা সম্মেলন ও শিশু সমাবেশ  শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প পাশ হবে : এ্যানি শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মাদারীপুরের ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মাদারীপুরের ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

জেলার ডাসার উপজেলায় আজ পুনঃখননকৃত ঘটকের খালের দুইপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী এলাকার ঘটকের খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। 

এ সময় ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন সরদার প্রমুখ সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, খাল খননের কাজ শেষ হওয়ার পর খালের দুইপাড়ের রাস্তায় গাছ লাগানো হবে। এর ফলে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট নানা ঝুঁকি ও পরিবেশগত বিপর্যয় থেকে দেশকে অনেকাংশে রক্ষা করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun