1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার ফ্যাসিস্ট সরকার জনগণের কাছে দায়বদ্ধ ছিল না : খায়রুল কবির খোকন প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন মারা গেছেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : তথ্য প্রতিমন্ত্রী কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের শোক একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বরিশালে খেলাঘরের জেলা সম্মেলন ও শিশু সমাবেশ  শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প পাশ হবে : এ্যানি শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মাদারীপুরের ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বরিশালে খেলাঘরের জেলা সম্মেলন ও শিশু সমাবেশ 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

চাঁদের মত মুখগুলোকে- বাঁচাও কালো আঁধার থেকে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শিশু- কিশোরদের সংগঠন ‘খেলা ঘর’ -এর বরিশাল জেলা সম্মেলন ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকাল ১০ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

এ সময় টাউন হলের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দু’দিন ব্যাপী খেলা ঘর বরিশাল জেলা সম্মেলনের উদ্বোধন করা হয়। 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক পঙ্কজ রায় চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খেলা ঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ড. কাজী মোজাম্মেল হোসেন।

পরে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ছাড়া শুক্রবার বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun