1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার ফ্যাসিস্ট সরকার জনগণের কাছে দায়বদ্ধ ছিল না : খায়রুল কবির খোকন প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন মারা গেছেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : তথ্য প্রতিমন্ত্রী কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের শোক একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বরিশালে খেলাঘরের জেলা সম্মেলন ও শিশু সমাবেশ  শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প পাশ হবে : এ্যানি শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মাদারীপুরের ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

কানাডার ভিসা পেলেন ওয়াহি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে ‘ই’ গ্রুপে জার্মানির বিপক্ষে ম্যাচের আগে কানাডার ভিসা পেয়েছেন আইভরি কোস্টের স্ট্রাইকার ২৩ বছর বয়সি এলিয়ে ওয়াহি। 

ম্যাচ পাতানোর অভিযোগ তদন্তাধীন থাকায় কানাডায় প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ফরাসি বংশোদ্ভূত ওয়াহিকে। তাই দলের সাথে কানাডা যেতেও পারেননি তিনি। এখন ভিসা পাওয়ায় জার্মানির বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে ওয়াহিকে।  

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ)। তারা জানায়, ভিসা নিয়ে সমস্যার সমাধান হয়েছে। এখন স্বাভাবিকভাবে দলের সাথে ভ্রমণ করতে পারবে ওয়াহি। 

গত ১৭ মে লিগ ওয়ান ম্যাচে মেটজের বিপক্ষে নিসের হয়ে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখেন ওয়াহি। এমন বাজিতে আন্তর্জাতিক পর্যায়ে অস্বাভাবিক পরিমাণ অর্থ বিনিয়োগের তথ্য পাওয়া গেছে।

বাজির বাজার পর্যবেক্ষণকারী অংশীদারদের কাছ থেকে সন্দেহজনক কার্যক্রমের তথ্য পাওয়ার পর বিষয়টি নিয়ে সতর্ক হয় ফরাসি লিগ কর্তৃপক্ষ।

এরপর ২৯শে মে তাকে গ্রেপ্তার করে ফরাসি পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও তদন্ত চলছে।

২১ জুন টরেন্টোতে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে আইভরি কোস্ট। ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে আইভরি কোস্ট। ঐ ম্যাচে শুরু থেকে একাদশে ছিলেন ওয়াহি। ৫৬ মিনিটে তার বদলি নামানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun