1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান : ঢাকা শিক্ষা বোর্ড সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় : অ্যাটর্নি জেনারেল যশোরে ৩১টি স্বর্ণের বার জব্দ, আটক ২ বিউটিফিকেশন ব্যবসায় শরীয়তপুরের সায়মা আক্তার স্বাবলম্বী নাটোরে আইটি বেইজ স্কাউট ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ শুরু রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ নেত্রকোণায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে অনুদান বিতরণ  টাঙ্গাইলে সেফটিক ট্যাংকে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪ সদস্য নিহত 

আব্দুস সাদেকের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২০ জুন, ২০২৬

বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক এবং দেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব আব্দুস সাদেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘‘আব্দুস সাদেকের মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এক অনন্য অভিভাবক ও প্রকৃত কিংবদন্তিকে হারাল। তিনি একাধারে ফুটবল ও হকি- দুই মাঠেই সমান দ্যুতি ছড়িয়েছেন। স্বাধীন বাংলাদেশের প্রথম হকি অধিনায়ক এবং ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়া চক্রের ফুটবল দলের প্রথম অধিনায়ক হিসেবে দেশের ক্রীড়া ইতিহাসের ভিত্তিমূলে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। খেলোয়াড়ি জীবনের পর সংগঠক ও প্রশাসক হিসেবেও তিনি ছিলেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun