1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান : ঢাকা শিক্ষা বোর্ড সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় : অ্যাটর্নি জেনারেল যশোরে ৩১টি স্বর্ণের বার জব্দ, আটক ২ বিউটিফিকেশন ব্যবসায় শরীয়তপুরের সায়মা আক্তার স্বাবলম্বী নাটোরে আইটি বেইজ স্কাউট ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ শুরু রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ নেত্রকোণায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে অনুদান বিতরণ  টাঙ্গাইলে সেফটিক ট্যাংকে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪ সদস্য নিহত 

সাইবারির দ্রুততম গোলে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর জয়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২০ জুন, ২০২৬

ইসমায়েল সাইবারির এবারের বিশ্বকাপের দ্রুততম গোলে শুক্রবার স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে পরাজিত করে নক আউট পর্বের কাছাকাছি পৌঁছে গেছে মরক্কো। জিলেট স্টেডিয়ামে গ্রুপ-সি’র ম্যাচে মাত্র ৭১ সেকেন্ডে গোল করে মরক্কোকে এগিয়ে দেন সাইবারি। 

গ্রুপের প্রথম ম্যাচে ব্রাজিলের সাথে ১-১ গোলে ড্র করেছিল মরক্কো। ঐ ম্যাচেও গোল করেছিলেন সাইবারি। ৬৪ হাজার ১৪৬ জন সমর্থকের উপস্থিতিতে কালকের ম্যাচে দুই দলের শারিরীক লড়াই ছিল চোখে পড়ার মত। 

২৫ বছর বয়সী সাইবারির জন্ম স্পেনে ও বেড়ে ওঠা বেলজিয়ামে। ইতোমধ্যেই ডাচ চ্যাম্পিয়ন পিএসভি এইনডোভেন থেকে ৫৫ মিলিয়ন ইউরোতে বায়ার্ন মিউনিখে যাবার দ্বারপ্রান্তে রয়েছেন এই ফরোয়ার্ড। 

গোলরক্ষক এ্যাঙ্গাস গুনকে পরাস্ত করে তার গোল করার দক্ষতা প্রমান করে কেন তাকে নিয়ে বড় দলগুলো আগ্রহ দেখাচ্ছে। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে স্কটল্যান্ড আর ম্যাচে ফিরতে পারেনি। প্রতিপক্ষের বক্সে তাদের এলোমেলো আক্রমন দলকে কাঙ্খিত গোল উপহার দেয়নি। একইসাথে প্রমানিত হয়েছে কেন মরক্কো বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৫ম ও স্কটল্যান্ড ৪০তম। 

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে মরক্কো শেষ ৩২’র পথে এক পা দিয়ে রেখেছে। চার বছর আগে কাতার বিশ্বকাপে তার সেমিফাইনালে খেলে সকলকে বিস্মিত করেছিল। 

বিপরীতে স্কটিশ ফরোয়ার্ডরা পুরো ম্যাচে একবারের জন্য মরোক্কান গোলরক্ষক ইয়াসিন বুনোকে পরীক্ষায় ফেলতে পেরেছিল। এই একই স্টেডিয়ামে গত সপ্তাহে প্রথম ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে তারা হাইতির বিরুদ্ধে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে। ১৯৯০ সালের পর বিশ্বকাপে এটাই তাদের প্রথম জয়। একইসাথে এই জয়ের পর বিশ্বকাপে প্রথমবারের মত গ্রুপ পর্বেল বাঁধা পার করার স্বপ্নেও বিভোর হয়ে ওঠে স্কটিশরা। গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হবে তাদের। 

মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পর এই ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামেন। অন্যদিকে স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক দলে তিনটি পরিবর্তন আনেন।

ক্লার্ক রক্ষণভাগকে আরও শক্তিশালী করার চেষ্টা করেন। ফলে স্ট্রাইকার লরেন্স শ্যাঙ্কল্যান্ড একাদশ থেকে বাদ পড়েন এবং ডিফেন্ডার কিয়েরান টিয়ার্নি দলে এসে পাঁচজনের রক্ষণভাগ গঠন করেন। তবে সেই পরিকল্পনা খুব একটা কাজে আসেনি, কারণ ম্যাচ শুরুতেই এগিয়ে যায় মরক্কো।

গোলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজ। গ্রান্ট হ্যানলি অফসাইড ট্র্যাপ ভাঙতে ব্যর্থ হওয়ায় ইসমাইল সাইবারি বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে জালে পাঠান।

১৯৯৮ সালের বিশ্বকাপে দুই দলের শেষ সাক্ষাতে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানো মরক্কো আক্রমণে উঠলেই প্রতিপক্ষকে চাপে ফেলছিল। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় ব্যবধান বাড়াতে পারেনি। ৩৬তম মিনিটে বিলাল এল খান্নুস একটি ভালো সুযোগ নষ্ট করেন। আক্রমণে স্কটল্যান্ড ছিল বরাবরের মতোই নিষ্প্রভ। প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত তারা উল্লেখযোগ্য কোনো সুযোগই তৈরি করতে পারেনি। অধিনায়ক অ্যান্ডি রবার্টসন বাম দিক থেকে একটি চমৎকার ক্রস পাঠালেও জন ম্যাকগিন সেটিকে কাজে লাগাতে পারেননি। 

দ্বিতীয়ার্ধেও পাঁচ মিনিটের মাথায় ব্যবধান বাড়ানোর খুব কাছাকাছি পৌঁছে যায় মরক্কো। এল খান্নুসের কাট-ব্যাক পাস থেকে সাইবারির নেওয়া শট জ্যাক হেন্ড্রির গায়ে লেগে ক্রসবারে আঘাত করে। এর কিছুক্ষণ পরই গোলরক্ষক অ্যাঙ্গাস গান দারুণ এক সেভ করে এল খান্নুসের হেড ঠেকিয়ে দেন। কর্নারটি নিয়েছিলেন আশরাফ হাকিমি, যাকে ম্যাচজুড়ে দর্শকদের একাংশের দুয়োধ্বনি শুনতে হয়।

৬৪তম মিনিটে রায়ান ক্রিস্টি স্কট ম্যাকটমিনের পাস থেকে সুযোগ পেয়েও বল বারের ওপর দিয়ে মারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun