1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২০ জুন, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

যাত্রাবাড়ী থানা পুলিশ শুক্রবার (১৯ জুন) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন। 

গ্রেফতারকৃতরা হলো মো. ইয়ার হোসেন (৩২), মোছাম্মত মোরশেদা বেগম (৫৭), মোসাম্মত পিংকী আক্তার (২৬), মোসাম্মত উর্মি আক্তার (২৪), সবুজ (২২), মো. জাকির (২৬), মো. ফরহাদ (২৮), মো. রাসেল (৪২), সাদ্দাম হোসেন (৩০), মো. রবিউল ইসলাম রকি (২০), মো মনির হোসেন (৪৫), জাকির হোসেন (২৬), মো. শাকিল হোসেন (২৪), মাইদুল ইসলাম (৩৫), মো. মনিরুজ্জামান বাবু (২৪), মহিদুল ইসলাম (২৯) ও মাসুদ হাওলাদার (২৬)।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী রয়েছে। 

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun