1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান : ঢাকা শিক্ষা বোর্ড সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় : অ্যাটর্নি জেনারেল যশোরে ৩১টি স্বর্ণের বার জব্দ, আটক ২ বিউটিফিকেশন ব্যবসায় শরীয়তপুরের সায়মা আক্তার স্বাবলম্বী নাটোরে আইটি বেইজ স্কাউট ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ শুরু রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ নেত্রকোণায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে অনুদান বিতরণ  টাঙ্গাইলে সেফটিক ট্যাংকে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪ সদস্য নিহত 

নাটোরে আইটি বেইজ স্কাউট ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২০ জুন, ২০২৬

রাজশাহী বিভাগের প্রথম ‘আইটি বেইজ স্কাউট ট্রেনিং সেন্টার’র নির্মাণ কাজ শুরু হয়েছে নাটোরে।

আজ শনিবার দুপুরে সেন্টার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

অনুষ্ঠানে হুইপ বলেন, আমরা চাই, সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। স্কাউট আন্দোলনের মাধ্যমে আনন্দময় পড়াশুনার পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে নিয়োজিত হওয়ার সুযোগ আছে। তাই নিজেকে সুন্দর ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে পারলে আলোকিত হবে সমাজ, সমৃদ্ধ হবে দেশ।

জেলা প্রশাসক, জেলা স্কাউটস ও রোভারের সভাপতি আসমা শাহীনের সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য দেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ ও বাংলাদেশ স্কাউটসের প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রুহুল আমিন। 

শহরের স্টেশন হাফরাস্তা এলাকায় তিন কোটি টাকা ব্যয়ে উপরে ছয় তলা ভিত্তের উপরে তিন তলা ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ স্কাউটস। প্রায় তিন হাজার বর্গফুটের প্রতিটি তলার মধ্যে নীচতলাতে সুপরিসর উন্মুক্ত প্যাসেজ, ডাইনিং ও কিচেন এবং ওয়াশ জোন, দ্বিতীয় তলায় সেশন হল ও অফিস কক্ষ এবং তৃতীয় তলাতে ডরমেটরি থাকছে। আগামী এক বছরে নির্মাণ কাজ শেষ হবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান।

বাংলাদেশ স্কাউটসের প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রুহুল আমিন বাসস’কে বলেন, রাজশাহী বিভাগের প্রথম প্রশিক্ষণ সেন্টার হিসেবে এই ভবনে নাটোর তথা রাজশাহী বিভাগের স্কাউটস কার্যক্রম আরো জোরদার হবে। পাশাপাশি তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun