1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের

নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি ভূমিমন্ত্রীর আহ্বান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২১ জুন, ২০২৬

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আগামী দিনে বাংলাদেশকে বিশ্বমঞ্চে নেতৃত্বের আসনে দেখতে হলে নিজেদের যোগ্য, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘আরও পড়তে হবে, আরও শিখতে হবে এবং সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হবে।’

রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান অডিটোরিয়ামে কাল অনুষ্ঠিত ‘শিক্ষা ও সংস্কৃতি বিকাশ, মাদক নিয়ন্ত্রণ ও সমাজ উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ভূমিমন্ত্রী বলেন, ‘যে জাতি তার মেধাবীদের সম্মান করতে জানে না, সে জাতি কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। আজকের মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও মর্যাদাশীল নাগরিক হিসেবে দেশের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

তিনি শিক্ষার্থীদের পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

রাজশাহীকে ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, একসময় লন্ডন স্কুল অব ইকোনমিক্স রাজশাহীকে বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তিনি শিক্ষার্থীদের এ পি জে আব্দুল কালামের জীবনাদর্শ অনুসরণ করে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে লক্ষ্য অর্জনের আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলে শিক্ষার্থীদের বাংলাদেশের অনানুষ্ঠানিক রাষ্ট্রদূত হিসেবে দেশের সংস্কৃতি, মূল্যবোধ ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। মার্জিত আচরণ ও সুমিষ্ট বাচনভঙ্গির মাধ্যমে বিদেশের মাটিতে দেশের সম্মান বৃদ্ধি করারও আহ্বান জানান তিনি।

তিনি ভবিষ্যতে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের সমন্বয়ে আরও বৃহৎ পরিসরে এবং মনোরম পরিবেশে শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় পর্যায়ের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইদুর রহমান খান।

বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, আবুল কালাম আযাদ সুইট, কাজী শহিদুল ইসলাম, অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, ডা. খন্দকার মো. ফয়সল আলম, ড. মো. ইব্রাহিম আলী, প্রফেসর ড. শিখা সরকার, মো. মেহেদী হাসান এবং মো. জিয়াউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ভূমিমন্ত্রী এইচএসসি-২০২৫ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত ৭শ’ মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun