1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২১ জুন, ২০২৬

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি, জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, আবদুস সাদেক ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র।

হকি খেলোয়াড় হিসেবে তার অসাধারণ সাফল্য, জাতীয় দলের নেতৃত্ব, কোচ হিসেবে কৃতিত্ব এবং ক্রীড়া সংগঠক হিসেবে দূরদর্শী ভূমিকা দেশের ক্রীড়ার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অবদান বাংলাদেশের হকিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মন্ত্রী আরও বলেন, দেশের ক্রীড়া উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক বিকাশে আবদুস সাদেকের নিরলস প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন ক্রীড়া অভিভাবককে হারাল।

মন্ত্রী মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও ক্রীড়াঙ্গনের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun