1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের বাগেরহাট ম্যাথ ক্লাবের মতবিনিময় সভা নারীর প্রতি অনলাইন সহিংসতা রোধে কঠোর পদক্ষেপের অঙ্গীকার সরকারের ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা: কার্নি ইউক্রেনকে ৬৯ কোটি ডলার ঋণ অনুমোদন আইএমএফ-এর ইরানের সামরিক কমান্ড সেন্টার ও নৌ-সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির হরমুজ প্রণালীতে ২টি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি ইরানের  মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

রংপুরের আরডিএ-তে ৫৭টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২২ জুন, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন রংপুরের পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে ৫৭টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী পরিচালক, যুগ্মপরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক এবং কারিগরি ও সহায়ক পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। 

পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। 

আগ্রহী প্রার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে আগামী ২৫ জুন ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন গ্রহণ চলবে ২৫ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। 

আবেদনপত্র জমা দানের পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। 
অনলাইনের বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, পদের যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্তাবলি পল্লী উন্নয়ন একাডেমি, রংপুরের ওয়েবসাইট (www.rdarangpur.gov.bd) পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun