1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার ডিসি’র উদ্যোগে চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’ ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন স্ত্রীকে জবাই করে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ডাদেশ বিনামূল্যে এআই চ্যাটবট চালুর পরিকল্পনা দ. কোরিয়ার ইন্দোনেশিয়ায় শিশু পাচার চক্রের প্রধানের ৭ বছরের কারাদণ্ডাদেশ নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে ৯ জনের মৃত্যু মাদ্রিদে প্রায় ২০ লাখ মানুষের উচ্ছ্বাসে ভাসলেন স্পেনের ফুটবলাররা

জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সামরিক মহড়া চালিয়েছে চীন: টোকিও

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে চীনের একটি নৌযান জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) সামরিক মহড়া চালিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাপানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের ইইজেডের ভেতরে রোববার চীনের সরাসরি গোলাবর্ষণ মহড়া শনাক্ত ও প্রকাশ করার ঘটনা এবারই প্রথম করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জাপানের দক্ষিণাঞ্চলীয় সর্বশেষ ভূখণ্ড ওকিনোটোরি দ্বীপের প্রায় ১৮০ কিলোমিটার (১১০ মাইল) দক্ষিণ-পশ্চিমে চীনের লুয়াং-৩ শ্রেণির একটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজকে এ মহড়া মহড়া পরিচালনা করতে দেখা গেছে।

এর আগে একই দিন রাত ২টার দিকে ওই দ্বীপের প্রায় ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চারটি জাহাজের একটি বহর শনাক্ত করা হয়। বহরটিতে তিনটি চীনা জাহাজ এবং একটি রুশ নৌবাহিনীর ফ্রিগেট ছিল। জাহাজগুলো উত্তর-পূর্ব দিকে যাচ্ছিল।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, পরে যখন সরাসরি গোলাবর্ষণ মহড়া শুরু হয়, তখন রুশ ফ্রিগেটটিও কাছাকাছি অবস্থানে ছিল।

মহড়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ ও নজরদারির জন্য জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার মোতায়েন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun