1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

ইরানের সামরিক কমান্ড সেন্টার ও নৌ-সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা সোমবার রাতে ইরানের বিরুদ্ধে সর্বশেষ দফার সামরিক অভিযান সম্পন্ন করেছে| এ অভিযানে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে| 

সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যই এই হামলা চালানো হয়েছে|

খবর বার্তা সংস্থা এএফপি’র|

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, মার্কিন বাহিনী ইরানের সামরিক কমান্ড সেন্টার, নৌ-সামরিক সক্ষমতার বিভিন্ন স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে|

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, এসব হামলার লক্ষ্য ছিল হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা দুর্বল করে দেওয়া|

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun