1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ : অ্যাটর্নি জেনারেল ৫৮ দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি : বাণিজ্য মন্ত্রী  তিস্তার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে   অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন বোনের সম্পদ ও টাকা আত্মসাৎ করতে সময় নেয়নি আমজাদ হোসেন সরকারি ক্রয়ের ভুয়া আদেশ নিয়ে বিভ্রান্ত না হতে খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধ ২০২৪-২৫ অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে : মন্ত্রী চালের দাম স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর : খাদ্য প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২২ জুন, ২০২৬

জেলার তালা উপজেলায় আজ খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় তালা উপজেলার শিরাশুনী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচি প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। 

শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া, তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃণাল কান্তি রায় ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা খাল সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নত হবে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তালা উপজেলার খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম বাস্তবায়নে সর্বমোট খরচ ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun