1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ষায় রাজধানীর সড়ক খোঁড়াখুঁড়ি বন্ধের কঠোর সিদ্ধান্ত সরকারের জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী সাপে কামড়ানোর পর ওঝা বাবার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, শেষে মৃত্যু রাজধানীতে এখনো কাটছে না সয়াবিন তেলের সংকট কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ড: ১২ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি পাবনায় শিশুর মর্মান্তিক ঘটনার জেরে অভিযুক্তের বাড়িতে হামলা ক্যাটরিনার শারীরিক গঠন নিয়ে কুরুচিকর মন্তব্য, ক্ষুব্ধ আলী জাফর পাকিস্তানের কোহাটে পুলিশ লাইনসে নিরাপত্তা ঘটনায়, নিহত ১৬ রাজস্ব ঘাটতি মোকাবিলায় নতুন ঋণের উৎস খুঁজছে সরকার একাত্তরের অবস্থান পরোক্ষভাবে মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী

বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২২ জুন, ২০২৬

বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য সাবেক কাউন্সিলর ও প্যনেল মেয়র এ্যাড. রফিকুল ইসলাম খোকনকে আজ গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে নগরীর নাজিরা পুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বিষয়টি বাসস’কে নিশ্চিত করে বলেছেন, রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় দু’টি মামলা রয়েছে। সেই মামলায় আজ সকালে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।

রফিকুল ইসলাম খোকন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্টজন ছিলেন। তিনি বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি, বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun