1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীতে এখনো কাটছে না সয়াবিন তেলের সংকট কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ড: ১২ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি পাবনায় শিশুর মর্মান্তিক ঘটনার জেরে অভিযুক্তের বাড়িতে হামলা ক্যাটরিনার শারীরিক গঠন নিয়ে কুরুচিকর মন্তব্য, ক্ষুব্ধ আলী জাফর পাকিস্তানের কোহাটে পুলিশ লাইনসে নিরাপত্তা ঘটনায়, নিহত ১৬ রাজস্ব ঘাটতি মোকাবিলায় নতুন ঋণের উৎস খুঁজছে সরকার একাত্তরের অবস্থান পরোক্ষভাবে মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী মধ্যপ্রাচ্যের অস্থিরতায় চীনে জ্বালানি তেলের দামে বড় অস্থিরতা এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে নামছেন রাশমিকা আইনি জটিলতায় চিত্রনায়ক পলাশ, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের নতুন সিনেমা

কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ড: ১২ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কৈখালী বাজারে শুক্রবার ভোর ৪টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং দুটি গুদামঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর কাঁঠালিয়া ও পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

প্রাথমিক অনুসন্ধানে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে দায়ী করা হচ্ছে। স্থানীয় সূত্র মতে, বাজারের ফিরোজের কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে কসমেটিকস ও মুদি দোকানের পাশাপাশি ইলেকট্রনিকস শপ, টিভি সার্ভিসিং সেন্টার, অপটিক্যাল ফাইবারের অফিস এবং বেকারি রয়েছে। আগুন নেভাতে গিয়ে অন্তত তিনজন ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, দোকানের মালামাল ও নগদ অর্থসহ তাদের প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগুনের কারণ প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটি বলে মনে হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা শুনে আর্থিক সহায়তার পাশাপাশি ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন প্রদানের আশ্বাস দিয়েছেন। স্থানীয় প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে এই ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun