1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় পৃথক ঘটনায় যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২ দিল্লিতে ১ নভেম্বরের জনসভা পেছাতে রাহুল গান্ধীকে ব্যবসায়ীদের অনুরোধ এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা: আসছে বড় ধরনের অস্থিরতা জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা জাপান সফরকে কেন্দ্র করে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ ডিম ও মুরগির দামে আকাশ-পাতাল ব্যবধান, লোকসানে খামারিরা রাষ্ট্রদূতকে ঢাকায় তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ হাসিনা ফিরে আসুক, মানুষ তার বিচার দেখতে চায় দুই শতাব্দী পেরিয়ে এখনো অপ্রতিদ্বন্দ্বী মুক্তাগাছার মণ্ডা চুয়াডাঙ্গায় তেল নিয়ে পালানোর সময় ৫ কিমি ধাওয়া করে

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া জান্নাত চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আরবশাহ ঘোনা এলাকার মাওলানা আরিফুর রহমানের মেয়ে। তিনি চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

লোহাগাড়া ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইমুন সিরাজ জানান, সকালে এক নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বাসস’কে বলেন, চুনতি বাজার এলাকায় ইম্পেরিয়াল পরিবহন ও পুরবী পরিবহনের দু’টি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত বাস দু’টি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun