1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মাদারীপুরে কড়া নিরাপত্তা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মাদারীপুরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

আজ মঙ্গলবার সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলাজুড়ে মোতায়েন করা হয়েছে ৫ শতাধিক অতিরিক্ত পুলিশ সদস্য।

এদিকে জেলার সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে শতাধিক মোটরসাইকেল নিয়ে শহরের প্রধান সড়কগুলোতে শোডাউন করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু বলেন, “আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। বিএনপি ও যুবদল তাদের এই অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে রয়েছে। জনগণের জানমাল রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সতর্ক অবস্থানে আছি।”

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সরদার বলেন, “আওয়ামী লীগ অস্থিরতা তৈরির চেষ্টা করেছে। 
মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা সব ধরনের পদক্ষেপ নেব। কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।’

জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবি ও র‌্যাব কাজ করছে। জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবিকে প্রস্তুত রাখা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকায় তাদের মাঠে নামতে হয়নি।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun