1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে ভারত-ভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে গ্রেফতার ২৪  সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের টানা বর্ষণে দীঘিনালা-সাজেক-লংগদু সড়ক যোগাযোগ বন্ধ ঝিনাইদহে ৪ হাজার কৃষকের মাঝে বিনা  মূল্যে সার ওবীজ বিতরণ

ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্পের পরিচালক হলেন মোরশেদ ইমতিয়াজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৮ জুলাই, ২০২৬

‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন’ প্রকল্পের পরিচালক (পিডি) হিসেবে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ। 

দেশের ভূমি নিবন্ধন সেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও ডিজিটাল করতে নেওয়া ৬৩২ কোটি ৬৯ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ের এ প্রকল্প নেওয়া হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পরিকল্পনা ইউনিট থেকে গতকাল (মঙ্গলবার) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে স্বাক্ষর করেছেন যুগ্মসচিব (পরিকল্পনা) মোহাম্মদ মেহেদী হাসান।

অফিস আদেশে বলা হয়েছে, ৬৩২ কোটি ৬৯ লাখ ৩২ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে বাস্তবায়নাধীন ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন’ প্রকল্পটি দেশের ভূমি নিবন্ধন কার্যক্রমকে ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০৩০ পর্যন্ত।

প্রকল্প বাস্তবায়নের জন্য অনুমোদিত জনবল কাঠামোর আওতায় সংযুক্ত কর্মকর্তা (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজকে প্রেষণে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি প্রকল্পের সার্বিক পরিকল্পনা, বাস্তবায়ন, তদারকি এবং অগ্রগতি মূল্যায়নের দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমি নিবন্ধন কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং দলিল নিবন্ধন প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ হবে।

একই সঙ্গে সেবাগ্রহীতাদের সময় ও ব্যয় কমানোর পাশাপাশি জালিয়াতি ও অনিয়ম প্রতিরোধেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অফিস আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

সরকারের ডিজিটাল রূপান্তর কর্মসূচির অংশ হিসেবে ভূমি নিবন্ধন ব্যবস্থাকে আধুনিকায়নের এ প্রকল্পকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ভূমি নিবন্ধন সেবায় গতি, জবাবদিহি ও স্বচ্ছতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun