1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও অস্থায়ী নৌপথ তৈরিতে ইরান-কাতার আলোচনা রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমলেও অস্বস্তি কাটছে না নিত্যপণ্যের বাজারে আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলা: স্বৈরাচারমুক্ত হলেও অর্থনৈতিক সংকটে দিশেহারা সাধারণ মানুষ নেপাল-তিব্বত সীমান্তে বন্যা: নিখোঁজ ও উদ্ধার হওয়া নাগরিকদের সর্বশেষ তথ্য নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪৭ ২০২৮ সালের মধ্যে এ৩৮০ উড়োজাহাজ অবসরে পাঠাচ্ছে কান্তাস এয়ারওয়েজ প্রেক্ষাপট: তিক্ততা ভুলে কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইরান চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙামাটিতে পুলিশি অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেফতার ২১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

রাঙামাটি শহরসহ বিভিন্ন উপজেলায় পুলিশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মী ও মাদককারবারীসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জন এবং অন্যান্য উপজেলা থেকে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে রাঙামাটি কোতয়ালী থানার ১৬ জন, কাউখালি থানার ২ জন, লংগদু থানার ১ জন, বাঘাইছড়ি থানার ১ জন এবং কাপ্তাই থানার ১ জন রয়েছে।

গতকাল সোমবার (২২ জুন) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, শহরে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বাসসকে জানান, রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় তার নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, দাঙ্গাবাজ ও মাদক কারবারিসহ মোট ২১ জনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আজ মঙ্গলবার (২৩ জুন) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun