1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

রাজশাহীতে ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

রাজশাহী জেলায় আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধের লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পেইনে জেলাজুড়ে ৩ লক্ষ ৩ হাজার ১১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ মঙ্গলবার রাজশাহী জেলা সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সসম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী জেলা সিভিল সার্জন ডা.রাজিউর রহমান।

তিনি আরও জানান, ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৬৪৮ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৬৯ হাজার ৪৬৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচি সফল করতে জেলায় ১০টি স্থায়ী এবং ১ হাজার ৭৭৮টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১ হাজার ৭৮৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পুরো কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩ হাজার ৫৭৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। নির্ধারিত দিনে অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে উপস্থিত হয়ে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর জন্য জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun