1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৪ জুন, ২০২৬

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সচিবালয়ে নিজ অফিস কক্ষে  সীতাকুন্ড স্রাইন কমিটির প্রতিনিধিদলের সাথে এক বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বিএনপিকে একটা গোষ্ঠী সবসময় ভিন্ন ধর্মালম্বীদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছে। কিন্তু ঐতিহাসিকভাবে বিএনপি সবসময় সকল ধর্মের অধিকার রক্ষায় কাজ করেছে। আমরা সকল ধর্মকে সমান সুযোগ সুবিধা দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখব।

বৈঠকে সীতাকু- স্রাইন কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রামের সীতাকু-ে অবস্থিত পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামে গমনের ক্ষেত্রে ভক্তবৃন্দের নানা সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন।

এ সময় সীতাকু-ের পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামের সিঁড়ি নির্মাণ, মন্দির সংস্কার ও পার্শ্ববর্তী অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন মন্ত্রী।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, মেজর জেনারেল (অব.) জীবন কানাইসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun