1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
এমআরপি যুগের ইতি: ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট সেবার লক্ষ্য সরকারের গভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল ও ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ উন্নয়ন প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার মায়ের চেয়ে আপন কেউ নেই, মায়ের জন্য দোয়া চাইলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন আয়কর রিটার্নে ভুল মানেই কর ফাঁকি নয়: জরিমানা আরোপে এনবিআরের নতুন নির্দেশনা দুই সরকারি প্রতিষ্ঠানে ৮৪ জনকে নিয়োগের জন্য পিএসসির সাময়িক মনোনয়ন নির্ঘুম রাতের কাব্যময় মুহূর্ত: এক দীর্ঘ কবিতার মুগ্ধতা ও ক্লান্তি শাহজালাল বিমানবন্দরে গার্মেন্টস ফেব্রিকের আড়ালে ১,৬৫৫টি দামি মোবাইল জব্দ পরিবেশদূষণ রোধে কঠোর অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর: পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জিরো টলারেন্স মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম

জীবননগর হাসপাতালে রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা চুরি

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৪ জুন, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুই রোগীর ব্যাগ থেকে নগদ ৩৪ হাজার টাকা ও তিনটি আইডি কার্ড চুরির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে হাসপাতালের বর্হিবিভাগে এ ঘটনা ঘটে।ভুক্তভোগীরা জানান, চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় সংঘবদ্ধ চোরচক্র তাদের ব্যাগের চেইন খুলে কৌশলে টাকা হাতিয়ে নিয়েছে।

জানা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী রাশেদা বেগম (৬০) বুধবার দুপুরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পর ডাক্তার দেখিয়ে বের হয়ে তিনি দেখতে পান, তার মেয়েকে দেওয়ার জন্য হাতব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও তিনটি আইডি কার্ড নেই।একই দিনে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাসিন্দা নাসরিন খাতুন (২৮) চিকিৎসার পাশাপাশি সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সঙ্গে ১৯ হাজার টাকা নিয়ে জীবননগরে আসেন। হাসপাতালে চিকিৎসকের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকার সময় তার ব্যাগের চেইন খুলে চোরেরা সব টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তিনি।

জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা বলেন, দুই দিন আগেও চোরচক্রের সদস্যরা হাসপাতাল থেকে দুইজন চিকিৎসকের মোবাইল ফোন ও একটি মানিব্যাগ চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun