1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

১৮ ডিএজি-এএজির পদত্যাগ সংক্রান্ত বক্তব্য পলিটিক্যাল স্ট্যান্ডবাজি: বদরুদ্দোজা বাদল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৪ জুন, ২০২৬

অ্যাটর্নি জেনারেল অফিসের ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের (এএজি) পদত্যাগ সংক্রান্ত বক্তব্য ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’ বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল।

আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, ইসলামি ল’ইয়ার্স কাউন্সিলের তথা জামায়াতে ইসলামীর সমর্থনপুষ্ট ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তারা কিছু রাজনৈতিক বিষয় নিয়ে এসেছেন, যেটা অনাকাঙ্ক্ষিত। 

ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল বলেন, ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের যে বন্ধুরা গতকাল পদত্যাগ করেছেন, ওনারা এই সরকারের অধীনে আইন কর্মকর্তা হিসেবে চার মাস কাজ করে বেতন ও সুযোগ-সুবিধা নিয়েছেন। চার মাস পরে ওনাদের মনে হলো যে এখন তো আসলে পদত্যাগ করা দরকার অথবা ভেবেছেন রিমুভ হবেন। এজন্য ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছেন। যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। 

তিনি বলেন, ওনাদের বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি বা রাজনৈতিক ভাবে প্রভাবিত। যেটা আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করিনি। 

তিনি আরও বলেন, এই চার মাস ওনারা যে কাজ করলেন, সেটা সরকারের পক্ষে কাজ করেছেন নাকি সরকারের বিপক্ষে স্যাবোটাজ করেছেন? এই চার মাসের ওনাদের যতগুলো ফাইল ছিল, সবগুলো ফাইল যেন আর একটু খোঁজখবর নিয়ে দেখেন। তারা অ্যাটর্নি জেনারেল অফিসে সরকারের স্বার্থ রক্ষার জন্য কাজ করেছে বলে আমার কাছে মনে হয়নি। সরকারের বিরুদ্ধেই মনে হয় কাজ করেছে। এজন্য রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ তারা এনেছে। 

গতকাল ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল তাদের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ করা ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন- অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট আবদুল করিম, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, অ্যাডভোকেট গোলাম রহমান ভুঁইয়া, অ্যাডভোকেট আসাদ উদ্দিন ও অ্যাডভোকেট তারিকুল ইসলাম। 

১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন- অ্যাডভোকেট ইমরুল কায়েছ রানা, অ্যাডভোকেট হুমায়ুন কবির তানিম, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম ভুঁইয়া, অ্যাডভোকেট আবদুল্লাহিল মারফ ফাহিম, অ্যাডভোকেট জোয়াদুর রহমান, অ্যাডভোকেট শামসিল আরেফিন, অ্যাডভোকেট মাহাবুবা আক্তার রলি, অ্যাডভোকেট নূর নবী উজ্জ্বল, অ্যাডভোকেট আল রেজা আমির, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ও অ্যাডভোকেট জাকির হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun