1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ’র উড়োজাহাজ আগামী পাঁচ বছরে কাতারে ৩৮.৫ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্য গাজী নজরুলের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুতে মামলা গাজা ইস্যুতে মঞ্চে এড শিরানের বক্তব্য নিয়ে নতুন বিতর্ক কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলনে মামলা, আটক আতঙ্কে কৃষকেরা ঘরছাড়া মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে তুরস্ক সৌদি আরবে হুথি ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা কাতারের সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসরের নিয়মে বড় পরিবর্তন রাবি শিক্ষার্থীকে নিরাপত্তা ঘটনায় ও স্টেশন ভাঙচুর: চার রেলকর্মী

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৪ জুন, ২০২৬

জেলার নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে চারটি দোকান।

আজ বুধবার সকালে জেলা শহরের নিউমার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে মার্কেট খোলার আগেই নিউমার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রাজশাহী স্টোরে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে আগুন দ্রুত পাশের ফ্যাশন গার্মেন্টস ও রাইসা ফ্যাশনসহ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সদর উপজেলার তিনটি, শিবগঞ্জের দুটি এবং নাচোলের একটি ইউনিটসহ মোট ৬ টি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে চারটি দোকানের আসবাব ও বিপুল পরিমাণ পোশাক সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া আশেপাশের আরও ৮-১০ টি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বাসস’কে বলেন, তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। প্রাথমিকভাবে চারটি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া কয়েকটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun