1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ইমামের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা, বাদী গ্রেপ্তার প্রযোজক আলিয়ার নতুন যাত্রা: পরিচয় করিয়ে দিলেন চার নবীনকে শ্রীলঙ্কায় উদ্ধার ৫৭২ জনের হাড়গোড় গাজার অর্থ হামাসে যাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান কাতারের হুথিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য জাতিসংঘ অধিবেশনে যোগদানই প্রধানমন্ত্রীর সফরের মূল লক্ষ্য বিদেশে শ্রমিক পাঠিয়ে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে উত্তর কোরিয়া এশিয়ান গেমসে পদকশূন্য বাংলাদেশ, পাকিস্তানের কাছে হার নারী দলের জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অর্থনীতিতে বড় অভিঘাতের আশঙ্কা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসরের নিয়মে বড় পরিবর্তন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি চাকরিজীবী বা তাদের পরিবারের জন্য পেনশনের নতুন নীতিমালা ঘোষণা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মৃত সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন সুবিধা পাবেন। এক্ষেত্রে প্রতি বছর একবার পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র নিজ দপ্তরের হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিতে হবে। তবে ৫০ বছরের বেশি বয়সী বিধবার ক্ষেত্রে এই শর্তটি আর প্রযোজ্য হবে না। নতুন এসব নিয়ম চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক ও ছুটি নগদায়নের নতুন হিসাব নির্ধারণ করা হয়েছে। চাকরিকালের ভিত্তিতে পেনশনের হার সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে। নতুন নিয়মে পেনশনযোগ্য চাকরিকাল ৫ বছর থেকে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত ধরা হয়েছে। সবশেষ মূল বেতনের ওপর ভিত্তি করে পেনশনের হার নির্ধারিত হবে। ৫ বছর চাকরির ক্ষেত্রে মূল বেতনের ২১ শতাংশ, ১০ বছরে ৩৬ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ, ২০ বছরে ৭২ শতাংশ, ২১ বছরে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ এবং ২৪ বছরে ৮৭ শতাংশ পেনশন পাওয়া যাবে। ২৫ বছর বা তার বেশি চাকরিকালের জন্য এই হার ৯০ শতাংশ।

বিদ্যমান পেনশনভোগীদের জন্য ৩০ জুন পাওয়া নিট পেনশনের ওপর ভিত্তি করে নতুন হার কার্যকর হবে। ৯ হাজার টাকা পর্যন্ত পেনশনের ক্ষেত্রে ১০০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ১০ থেকে ১৮ হাজার টাকা নতুন নিট পেনশন নির্ধারণ করা হয়েছে। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮ হাজার ১ টাকা থেকে ৩৫ হাজার টাকা হবে। ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়ে তা ৩৫ হাজার ১ থেকে ৪৯ হাজার টাকা হবে। ৩০ হাজার ১ টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬০ শতাংশ বৃদ্ধির ফলে তা ৪৯ হাজার ১ থেকে ৬২ হাজার টাকা পর্যন্ত হবে। এছাড়া ৮০ হাজার ১ টাকার বেশি নিট পেনশনে ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে তা সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকায় উন্নীত হবে।

তবে বর্তমানে যেসব পেনশনভোগী ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তারা নির্ধারিত সময় পর্যন্ত বর্তমান হারেই সুবিধা পাবেন। এরপর প্রজ্ঞাপনের নিয়ম অনুযায়ী পরবর্তী বার্ষিক বৃদ্ধি কার্যকর হবে।

আনুতোষিকের হার আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। চাকরিকালের ওপর ভিত্তি করে ৫ থেকে ১০ বছরের কম চাকরির ক্ষেত্রে প্রতি টাকায় ২৬৫ টাকা, ১০ থেকে ১৫ বছরের কম চাকরিতে ২৬০ টাকা, ১৫ থেকে ২০ বছরের কম চাকরিতে ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরিতে প্রতি টাকায় ২৩০ টাকা আনুতোষিক পাওয়া যাবে।

অবসর গ্রহণের সময় একজন কর্মচারী সর্বোচ্চ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ছুটি নগদায়ন সুবিধা হিসেবে পাবেন। অবসর-উত্তর ছুটি বা পিআরএল ভোগ না করলেও নির্দিষ্ট শর্ত মেনে এই সুবিধা পাওয়া সম্ভব। পাশাপাশি দুই দিনের অর্জিত ছুটি এক দিনের গড় বেতনের ছুটিতে রূপান্তরের বিধান রাখা হয়েছে। চাকরির বয়স ৫ বছর পূর্ণ হওয়ার আগে শারীরিক অক্ষমতা বা মৃত্যুজনিত কারণে চাকরি থেকে অবসরে যেতে হলে এককালীন বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে। চাকরির আরও তথ্য: অর্থাৎ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাওয়ার সুযোগ থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun